WhatsApp থেকেই শেয়ার করা যাবে Facebook স্টোরি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2019 13:51 IST
হাইলাইট
  • WhatsApp স্ট্যাটাসের নীচেই এই ফিচার থাকবে
  • নিজে থেকে কোন স্ট্যাটাস শেয়ার হবে না
  • আপাতত বিটা আপডেটে এই ফিচার যোগ হয়েছে

WhatsApp স্ট্যাটাসে নতুন ফিচার যোগ হল

Photo Credit: The Verge

এবার WhatsApp স্ট্যাটাস থেকে শেয়ার করা যাবে Facebook স্টোরি। অনেক দিন ধরেই এই ফিচার পরীক্ষামুলকভাবে শুরু করেছিল মার্কিন কোম্পানিটি। সব WhatsApp বিটা গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহারের জন্য WhatsApp অ্যাকাউন্টের সাথে Facebook অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামুলক নয়। ডেটা শেয়ারিং এপিআই এর মাধ্যমে নতুন এই ফিচার কাজ করবে।

The Verge  এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে WhatsApp ইতিমধ্যেই বিটা টেস্টিং এর জন্য এই ফিচার রিলিজ করেছে। এবার WhatsApp স্ট্যাটাসের নীচেই ‘Share to Facebook Story' বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে Facebook এ পৌঁছে যাবেন। সেখানে একই জিনিস স্টোরি হিসাবে পোস্ট করা যাবে। রিপোর্টে জানানো হয়েছে Instagram, Google Photos আর Gmail এ স্ট্যাটাস হিসাবে একই ফিচার ব্যবহার করা যাবে।

Advertisement

গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এই দুই অ্যাকাউন্ট লিঙ্ক করবে না WhatsApp। রিপোর্টে বলা হয়েছে WhatsApp নিজে থেকে কখনই অন্য প্ল্যাটফর্মে কিছু পোস্ট করবে না। কোথায় কোন পোস্ট শেয়ার হবে সেই সিদ্ধান্ত গ্রাহকের।

WhatsApp বিটা ভার্সান 2.19.151 এর হাত ধরে এই ফিচার সামনে এসেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Whatsapp, Whatsapp status
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.