7000 mAh ক্ষমতাশালী ব্যাটারী দ্বারা চালিত ইনফিনিক্সের ট্যাব Infinix Xpad

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 16 সেপ্টেম্বর 2024 11:18 IST
হাইলাইট
  • Infinix Xpad ট্যাবটি Wi-Fi এবং 4G LTE সংযোগ ব্যাবস্থা সমর্থন করে
  • ট্যাবলেটটি Android 14-ভিত্তিক XOS 14 দ্বারা সজ্জিত
  • Infinix Xpad ট্যাবলেটটি একটি 7,000mAh ব্যাটারি দ্বারা চালিত

Infinix Xpad is offered in Frost Blue, Stellar Grey, and Titan Gold shades

Photo Credit: Infinix

ভারতে বিগত শুক্রবার ইনফিনিক্সের পক্ষ থেকে Infinix XPad ট্যাবলেট লঞ্চ করা হয়েছে। কোম্পানীর পক্ষ থেকে প্রথম উন্মোচিত ট্যাবলেটটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক XOS14 দ্বারা চালিত। ট্যাবটি একটি 11 ইঞ্চির Full HD+ স্ক্রীন দ্বারা সজ্জিত হয়ে আছে। এটিতে একটি 8 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে এবং একটি কোয়াড স্পীকার ইউনিট আছে। এছাড়াও এটি WiFi এর পাশাপাশি 4g LTE এর সংযোগ আছে। নতুন লঞ্চ হওয়া ট্যাবটি একটি অক্টাকোর MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত এবং 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সেপ্টেম্বরের মাসের শেষের দিকে ট্যাবটি ক্রয় করার জন্য উপলব্ধ হবে।

ভারতে Infinix Xpad এর দাম:

ভারতে Infinix Xpad এর 4জিবি এবং 128 জিবি এর বিকল্পের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। সেপ্টেম্বরের 26 তারিখ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে সেল শুরু হবে। ট্যাবটি ফরেস্ট নীল, স্টেলার গ্রে এবং টাইটান গোল্ড রঙের বিকল্পে পাওয়া যাবে।

Infinix Xpad এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য :

Infinix XPad ট্যাবটি 11 ইঞ্চির Full HD+ ( 1,200× 1,900 পিক্সেল) IPS LCD স্ক্রিন দ্বারা সজ্জিত। এটির রিফ্রেশ রেট ,90Hz এবং স্পর্শ নমুনার হার 180Hz। এটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক XOS 14 দ্বারা সজ্জিত। ট্যাবটি একটি ARM Mali G57 MC2 GPU এর সঙ্গে 6nm অক্টাকোর MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত। এটিতে 4জিবি এবং 8 জিবি পর্যন্ত LPDDR4X RAM এর পাশাপাশি 128 জিবি এবং 256 জিবি পর্যন্ত EMMC স্টোরেজ যুক্ত করা আছে। এটিতে স্টোরেজটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Infinix Xpad ট্যাবটি USB Type-C পোর্টের মাধ্যমে 18W এর তারযুক্ত চার্জিং ব্যাবস্থা সহ একটি 7000 mAh ব্যাটারী দ্বারা চালিত। সংযোগের বিকল্পে এটিতে 4g LTE, Wi-Fi, ব্লুটুথ, OTG এবং 3.5 mm অডিও জ্যাক অন্তর্ভুক্ত করা হয়েছে। এটির পরিমাপ 257.04 x 168.62 x 7.58মিমি এবং ওজন 496 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple Maps: পথ দেখানোর পাশাপাশি এবার সেরা খাবার ও ঘোরার জায়গাও চিনিয়ে দেবে অ্যাপল ম্যাপস
  2. OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
  3. Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
  4. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  5. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  6. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  7. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  8. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  9. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  10. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.