Infinix কোম্পানী ভারতে লঞ্চ করলো তাদের সর্বপ্রথম তৈরী ট্যাব Infinix XPad। ট্যাবটি অক্টাকোর MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত হতে চলেছে। এই অ্যান্ড্রয়েডের ট্যাবটিতে দুই ধরনের RAM এবং স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিতে একটি 11 ইঞ্চির Full HD+ স্ক্রীন যুক্ত করা হয়েছে। ট্যাবটি ফ্লিপকার্টের মাধ্যমে 26 তারিখ থেকে পাওয়া যাবে
বিশ্বের বাজারে প্রকাশ করার পর এবার ভারতের বাজারে Infinix কোম্পানী নিয়ে আসতে চলেছে তাদের সর্বপ্রথম তৈরী এক নতুন ট্যাবলেট Infinix XPad। ট্যাবটির সমন্ধে এখনো সমস্ত তথ্য প্রকাশ করা হয়নি। তবে উন্মোচিত ট্যাব অনুসারে জানা যাচ্ছে যে নতুন ট্যাবটি MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত হতে চলেছে। এটিতে 18W এর চার্জিংএর ব্যাবস্থা সম্পন্ন একটি 7000 mAh এর ব্যাটারী আছে। এই নতুন আকর্ষণীয় ট্যাবলেটটি আগামী 13ই সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে