Galaxy Tab S4 এ থাকবে একটি 10.5 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 16:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের রেসোলিউশান 2560x1600 পিক্সেলস।
Photo Credit: Twitter/ Evan Blass
ইন্টারনেটে এক রিপোর্টে Samsung Galaxy Tab S4 এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গেল। এই রিপোর্টে আরও জানানো হয়েছে বার্লিনে আগামী সেপ্টেম্বর মাসে এই ট্যাবলেট লঞ্চ করবে Samsung। Galaxy Tab S4 এ DeX এর সাপোর্ট থাকবে। এই ডকে Samsung ট্যাবলেট লাগালে পার্সোনাল কম্পিউটারের মতো করে Galaxy Tab S4 কে ব্যবহার করা যাবে।
SamMobile এ এক রিপোর্টে Galaxy Tab S4 এর সম্পূর্ণ স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক সার্টিফিকেশান ওয়েবসাইতে এই ট্যাবলেট দেখা গিয়েছিল। SamMobile এ ফাঁস হওয়া Galaxy Tab S4 এর স্পেসিফিকশান দেখে নেওয়া যাক।
নতুন Galaxy Tab S4-এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy Tab S4 এ থাকবে একটি 10.5 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 16:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের রেসোলিউশান 2560x1600 পিক্সেলস। Galaxy Tab S4 এর ভিতরে একটি Snapdragon 835 চিপসেট ব্যবহৃত হয়েছে। এর সাথেই Galaxy Tab S4 এ থাকবে 4GB LDDR4X RAM আর 64GB ইন বিল্ট স্টোরেজ।
ছবি তোলার জন্য Galaxy Tab S4 এ একটি 13MP রিয়ার ক্যামেরা থাকবে। এর সাথেই সেলফি ও ভিডিও কলিং এর জন্য থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। Galaxy Tab S4 এর ভিতরে একটি 7,300 mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। কানেক্টিভিটির জন্য Galaxy Tab S4 এ থাকবে Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS আর একটি USB 3.1 পোর্ট। এই রিপোর্টে জানানো হয়েছে Galaxy Tab S4 এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার না করে আইরিস স্ক্যানার ব্যবহার করেছে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹40,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Z11 Lite 5G Gets New 4GB RAM, 64GB Storage Variant in India: Price, Availability