লঞ্চের আগেই Samsung Galaxy Tab S4 এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গেল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 জুলাই 2018 16:01 IST
হাইলাইট
  • Samsung এর পরবর্তী ট্যাবলেট Galaxy Tab S4
  • Galaxy Tab S4 এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার হবে না
  • Galaxy Tab S4 এর ভিতরে একটি 7,300 mAh ব্যাটারি থাকবে

Photo Credit: Twitter/ Evan Blass

ইন্টারনেটে এক রিপোর্টে Samsung Galaxy Tab S4 এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গেল। এই রিপোর্টে আরও জানানো হয়েছে বার্লিনে আগামী সেপ্টেম্বর মাসে এই ট্যাবলেট লঞ্চ করবে Samsung। Galaxy Tab S4 এ DeX এর সাপোর্ট থাকবে। এই ডকে Samsung ট্যাবলেট লাগালে পার্সোনাল কম্পিউটারের মতো করে Galaxy Tab S4 কে ব্যবহার করা যাবে।

SamMobile এ এক রিপোর্টে Galaxy Tab S4 এর সম্পূর্ণ স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক সার্টিফিকেশান ওয়েবসাইতে এই ট্যাবলেট দেখা গিয়েছিল। SamMobile এ ফাঁস হওয়া Galaxy Tab S4 এর স্পেসিফিকশান দেখে নেওয়া যাক।

Advertisement

Samsung Galaxy Tab S4 স্পেসিফিকেশান

নতুন Galaxy Tab S4-এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy Tab S4 এ থাকবে একটি 10.5 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 16:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের রেসোলিউশান 2560x1600 পিক্সেলস। Galaxy Tab S4 এর ভিতরে একটি Snapdragon 835 চিপসেট ব্যবহৃত হয়েছে। এর সাথেই Galaxy Tab S4 এ থাকবে 4GB LDDR4X RAM আর 64GB ইন বিল্ট স্টোরেজ।

ছবি তোলার জন্য Galaxy Tab S4 এ একটি 13MP রিয়ার ক্যামেরা থাকবে। এর সাথেই সেলফি ও ভিডিও কলিং এর জন্য থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। Galaxy Tab S4 এর ভিতরে একটি 7,300 mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। কানেক্টিভিটির জন্য Galaxy Tab S4 এ থাকবে Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS আর একটি USB 3.1 পোর্ট। এই রিপোর্টে জানানো হয়েছে Galaxy Tab S4 এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার না করে আইরিস স্ক্যানার ব্যবহার করেছে Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy Tab S4
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.