স্টাইলাস সাপোর্ট সহ এসে গেল Samsung Galaxy Tab S6 Lite

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 এপ্রিল 2020 17:09 IST
হাইলাইট
  • Samsung Galaxy Tab S6 Lite -এ রয়েছে অক্টা-কোর প্রসেসর
  • 64GB ও 128GB স্টোরেজে পাওয়া যাবে
  • 7040mAh ব্যাটারি থাকছে

তিনটি রঙে পাওয়া যাবে Samsung Galaxy Tab S6 Lite

বাজারে এল Samsung-এর লেটেস্ট ট্যাবলেট Galaxy Tab S6 Lite। আপাতত ইন্দোনেশিয়ায় এই ট্যাবলেট লঞ্চ হয়েছে। Galaxy Tab S6 Lite-এ থাকছে S Pen সাপোর্ট। তিনটি রঙ ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইস। ট্যাবলেটের ভিতরে রয়েছে 7,040 mAh ব্যাটারি।

এখনো Galaxy Tab S6 Lite-এর দাম প্রকাশ করেনি Samsung। 64GB ও 128GB স্টোরেজে এই ট্যাবলেট পাওয়া যাবে। নীল, গোলাপি ও ধুসর রঙে পাওয়া যাবে Samsung Galaxy Tab S6 Lite।

Samsung Galaxy Tab S6 Lite স্পেসিফিকেশন

Samsung Galaxy Tab S6 Lite-এ রয়েছে 10.4 ইঞ্চি TFT ডিসপ্লে। ট্যাবলেটের মধ্যে রয়েছে অক্টা-কোর প্রসেসর, 4GB RAM। এই ট্যাবলেটে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

64GB ও 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy Tab S6 Lite। ডিসপ্লের চারপাশে থাকছে পাতলা বেজেল। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এই ট্যাবলেটে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0 ও GPS।

বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল LG G Pad 5 10.1

Galaxy Tab S6 Lite-এ 7,040 mAh ব্যাটারি থাকবে। এক চার্জে 13 ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। 244.5x154.3x7.0 মিমি আয়তনের এই ট্যাবলেটের ওজন 467 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bundled S Pen stylus
  • Good battery life
  • Clean software
  • Bad
  • Charges slowly
  • Weak processor
 
KEY SPECS
Display 10.40-inch
Processor 1.7GHz octa-core
Front Camera 5-megapixel
Resolution 2000x1200 pixels
RAM 4GB
OS Android 10
Storage 64GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 7040mAh
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.