পুরনো প্ল্যান বন্ধ করে প্রায় দ্বিগুণ দামে নতুন প্ল্যানে নিয়ে এল Airtel

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 ডিসেম্বর 2019 08:32 IST
হাইলাইট
  • 23 টাকা প্রিপেড প্ল্যান বন্ধ করল Airtel
  • 45 টাকা থেকে প্রিপেড প্ল্যানের দাম শুরু হচ্ছে
  • প্রতি সেকেন্ড ভয়েস কল করতে 2.5 পয়সা খরচ হবে

প্রিপেড প্ল্যানের দাম বাড়াল Airtel

সব সার্কেলে 23 টাকা প্রিপেড রিচার্জ বন্ধ করল Airtel। এটাই ছিল সব থেকে কম দামের প্রিপেড প্ল্যান। সোমবার বিবৃতি প্রকাশ করে এই কথা জানিয়েছে গুরুগ্রামের কোময়ানিটি। পরির্তে সামনে এসেছে 45 টাকা প্রিপেড প্ল্যান। ইতিমধ্যেই সব সার্কেলে নতুন 45 টাকা প্ল্যান রিচার্জ করা যাবে। 23 টাকা প্ল্যানে যে সুবিধা পাওয়া যেত এবার 45 টাকা প্রিপেড প্ল্যানে একই সুবিধা দেবে Airtel। 

এক বিজ্ঞপ্তিতে Airtel জানিয়েছে 45 টাকা প্রিপেড রিচার্জে লোকাল ও ন্যাশানাল ভয়েস কল করতে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে। ন্যাশানাল ভিডিও কল করতে প্রতি সেকেন্ডে 5 পয়সা খরচ করতে হবে। প্রতি এমবি ডেটা ব্যবহার করতে 50 পয়সা খ্রুচ করতে হবে। লোকাল ও ন্যাশানাল এসএমএস এর জন্য খরচ হবে 1 টাকা ও 1.5 টাকা। এই প্ল্যানের বৈধতা 28 দিন। আগে 23 টাকা রিচার্জে একই সুবিধা পাওয়া যেত। ডিসেম্বর মাসে 23 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল গুরুগ্রামের কোম্পানিটি। 

Advertisement

এছাড়াও সম্প্রতি 558 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমাল Airtel। এই প্ল্যানের ভ্যালিডিটি এক ধাক্কায় 26 দিন কমানো হয়েছে। এই মাসের শুরুতে 558 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল গুরুগ্রামের কোম্পানিটি। লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যেই কমল বৈধতা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.