Airtel 4G Hotspot এ পাওয়া যাচ্ছে 1,000 টাকা ক্যাশব্যাক

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুলাই 2019 11:12 IST
হাইলাইট
  • গ্রাহককে। 399 টাকা প্ল্যানে মাসে 50GB ডেটা ব্যবহার করা যাবে
  • 499 টাকা প্ল্যানে মাসে 75GB ডেটা পাওয়া যাবে
  • 2,000 টাকা দিয়ে Airtel 4G Hotspot কিনিতে হবে

2,000 টাকা দিয়ে Airtel 4G Hotspot কিনিতে হবে

Airtel 4G Hotspot কিনলে 1,000 টাকা ক্যশব্যাক দিতে শুরু করল Airtel। এর ফলে 2,000 টাকায় এই ডিভাইস বিক্রি শুরু করল গুরুগ্রামের কোম্পানিটি। তবে ডিভাইস কেনার পরে গ্রাহকের অ্যাকাউন্টে 1,000 টাকা ক্যাশব্যাক পাঠিয়ে দেওয়া হবে। আপাতত শুধুমাত্র পোস্টপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে Airtel।

সম্প্রতি পোর্টেবেল হটস্পট ডিভাইসের দাম কমিয়ে 999 টাকা করেছিল Airtel। এমনকি মাসে 399 টাকা সহজ কিস্তিতে এই ডিভাইস বিক্রি করছিল Airtel। নতুন ক্যাশব্যাক অফার আসার পরে এই ডিভাইসের দাম বেড়ে 2,000 টাকা হয়েছে।এর উপরে থাকছে 1,000 টাকা ক্যাশব্যাক।

Advertisement

প্রথম গ্রাহককে 2,000 টাকা দিয়ে Airtel 4G Hotspot কিনিতে হবে। এর পরে পোস্টপেডে মাসিক 399 টাকা অথবা 499 টাকা প্ল্যান পছন্দ করতে হবে গ্রাহককে। 399 টাকা প্ল্যানে মাসে 50GB আর 499 টাকা প্ল্যানে মাসে 75GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে ডেটা রোল ওভারের সুবিধা।

TelecomTalk ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে এসেছে। এছাড়াও Airtel 4G Hotspot কিনলে গ্রাহককে 300 টাকা এক্টিভেশন ফি দিতে হবে। এর পরেই গ্রাহকের অ্যাকাউন্টে  1,000 টাকা ক্যাসব্যাক পৌঁছে যাবে। পরে বিল পেমেন্টের সময় এই 1,000 টাকা ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.