প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমালো Airtel

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 ডিসেম্বর 2019 17:13 IST
হাইলাইট
  • 558 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমেছে
  • আগের থেকে 26 দিন কম ভ্যালিডিটি পাওয়া যাবে
  • রোজ 3GB ডেটা ব্যবহার করা যাবে

558 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমাল Airtel

558 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমাল Airtel। এই প্ল্যানের ভ্যালিডিটি এক ধাক্কায় 26 দিন কমানো হয়েছে। এই মাসের শুরুতে 558 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল গুরুগ্রামের কোম্পানিটি। লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যেই কমল বৈধতা।

558 টাকা প্রিপেড প্ল্যানে কী সুবিধা দিচ্ছে Airtel?

558 টাকা প্রিপেড প্ল্যানে সব লোকাল ও ন্যাশানল নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এর সাথে থাকছে দিনে 3GB ডেটা আর রোজ 100 এসএমএস। ডিসেম্বর মাসে এই প্ল্যান লঞ্চের সময় 82 দিন ভ্যালিডিটি দিচ্ছিল Airtel। 26 দিন কমে এবার 558 টাকা প্ল্যানে 56 দিন বৈধতা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথেই বিনামূল্যে কোম্পানির বিভিন্ন প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করা যাবে। সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে 558 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমার খবর সামনে এসেছে।

Advertisement

চলতি মাসে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে Airtel। একই সাথে প্রিপেড পরিষেবার দাম বাড়িয়েছে Vodafone Idea ও Jio। এক ধাক্কায় প্রায় 40 শতাংশ দাম বাড়িয়েছে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি। এর পরে 558 টাকা প্রিপেড প্ল্যানের বৈধতা কমালো Airtel।

ইতিমধ্যেই প্রিপেড প্ল্যানের দাম দাড়ার কারনে গ্রাহকের পকেটে চাপ পড়েছে। এবার প্রিপেড প্ল্যানের দাম বাড়ার কারণে Airtel গ্রাহকদের অস্বস্তি বাড়বে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Airtel Rs 558 prepaid plan
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.