Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 ফেব্রুয়ারি 2026 15:32 IST
হাইলাইট
  • Airtel-এর নতুন প্রিপেইড প্ল্যান মূলত ডেটা ইউজারদের জন্য
  • এটি 84 দিন ভ্যালিডিটির সাথে এসেছে
  • কোম্পানি আনলিমিটেড ভয়েস কল অফার করছে

Airtel's Rs 1099 prepaid plan comes with 84 days of service validity

Photo Credit: Airtel

Airtel Rs 1099 Prepaid Plan: এয়ারটেল ভারতীয় গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে, যার দাম 1,099 টাকা রাখা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটির মূলত তাদের জন্য নয়া প্ল্যানটি নিয়ে এসেছে, যারা বিপুল পরিমাণে ডেটা ব্যবহার করে। এতে 5G নম্বরের পাশাপাশি 4G সিমেও থাকছে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা। তবে এয়ারটেল ফেয়ার ইউসেজ লিমিট রেখেছে। 5G ও 4G মিলিয়ে 28 দিনে মোট 300 জিবি ডেটা খরচ করা যাবে। তারপর ইন্টারনেটের গতি কমে আসবে। প্ল্যানের ভ্যালিডিটি প্রায় তিন মাস। চলুন দেখে নিই নয়া প্রিপেইড প্ল্যানে আর কী কী বেনিফিট পাওয়া যাচ্ছে।

Airtel 1099 টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ ও সুবিধা

এয়ারটেলের 1,099 টাকার প্রিপেইড প্ল্যান 84 দিন ভ্যালিডিটির সাথে এসেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন ও প্রতিদিন 100টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। ডেটার ক্ষেত্রে 4G এবং 5G উভয় নেটওয়ার্কে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। প্রতি 28 দিনে 300 জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ চার সপ্তাহ অন্তর অন্তর 300 জিবি লিমিট রিসেট হবে।

এয়ারটেলের নতুন প্ল্যানে দৈনিক একশো SMS অর্ন্তভুক্ত থাকার কথা আগেই বলেছি। তবে এই লিমিট অতিক্রম করলে স্ট্যান্ডার্ড চার্জ প্রযোজ্য হবে। লোকাল SMS এর ক্ষেত্রে প্রতি মেসেজে 1 টাকা এবং এসটিডি এর ক্ষেত্রে মেসেজ পিছু 1.5 টাকা অতিরিক্ত খরচ হবে। কোম্পানি তেমন কোনও উল্লেখযোগ্য OTT সাবস্ক্রিপশন বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাক্সেস রাখেনি। প্ল্যানে অতিরিক্ত সুবিধা বলতে ফ্রি হ্যালো টিউনস পরিষেবা।

প্রসঙ্গত, এয়ারটেলের সমস্ত প্রিপেইড, পোস্টপেইড,  Wi-Fi, ও DTH গ্রাহকরা Adobe Express Premium বিনামূল্যে ব্যবহার করতে পারবে। বার্ষিক পরিষেবা নিতে প্রায় 4,000 টাকা খরচ হয়। কিন্তু এখন সেটা এয়ারটেল গ্রাহকরা নিখরচায় পাবে। এই সাবস্ক্রিপশনে ওয়ান ট্যাপ ভিডিও এডিটিং, কাস্টম ইমেজ জেনারেশন, ইনস্ট্যান্ট রিসাইজ, অটো ক্যাপশন, ও ব্যাকগ্রাউন্ড রিমুভালের মতো জেনারেটিভ এআই টুলস আছে।

অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামে 100 জিবি ক্লাউড স্টোরেজ, 30 হাজারের বেশি প্রফেশনাল ফ্রন্ট, এবং ওয়াটারমার্ক ছাড়াই ছবি এক্সপোর্ট করার সুবিধা আছে। এটি হাজার হাজার ডিজাইন টেমপ্লেটের অ্যাক্সেস দেবে, যার মধ্যে ভারতীয় উৎসব, বিয়ে, এবং স্থানীয় ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি টেমপ্লেট আছে। এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোক্তরা মার্কেটিং এবং প্রমোশন চালাতে পারবে। কনটেন্ট ক্রিয়েটররা রিলস ও শর্টসের ভিডিও এডিটিং বা থাম্বনেইল দ্রুত ও সহজে বানাতে পারবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.