একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা পরিবর্তন করল BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 ডিসেম্বর 2019 11:09 IST
হাইলাইট
  • একাধিক প্ল্যানের ভ্যালিডিটি কমালো BSNL
  • কেরালা সার্কেলের প্ল্যানে পরিবর্তন এসেছে
  • 187 টাকা প্ল্যানে 24 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে

একাধিক প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমিয়েছে BSNL

Photo Credit: BSNL

সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি। একই পথে হেঁটে এবার প্রিপেড প্ল্যানের বৈধতা কমাল BSNL। সম্প্রতি কেরালা সার্কেলে একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। 118 টাকা, 187 টাকা আর 399 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমেছে।

কেরালা সার্কেলে 118 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমে 21 দিন হয়েছে। আগে এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। যদিও এই প্ল্যানের সুবিধায় কোন পরিবর্তন হয়নি। 118 টাকা প্ল্যানে দিনে 250 মিনিট ভয়েস কল, দিনে 500MB ডেটা আর দিনে 100 টা এসএমএস করা যাবে।

কেরালা সার্কেলে প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমিয়েছে BSNL 

187 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন থেকে কমে 24 দিন হয়েছে। এই প্ল্যানের সুবিধায় কোন পরিবর্তন হয়নি। 187 টাকা প্ল্যানে দিনে 250 মিনিট ভয়েস কল, দিনে 3GB ডেটা আর দিনে 100 টা এসএমএস করা যাবে।

399 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 80 দিন থেকে কমিয়ে 65 দিন করেছে BSNL। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এবার সেই সীমা বেড়ে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে দিনে 250 মিনিট ভয়েস কল আর দিনে 100 টা এসএমএসের সুবিধা।

Advertisement

এছাড়াও 29 টাকা আর 47 টাকা প্ল্যানে পরিবর্তন আনতে চলেছে BSNL। শীঘ্রই বিভিন্ন সার্কেলে এই দুই প্ল্যানে পরিবর্তন আসতে চলেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.