প্রায় সাত মাস দিনে 2GB ডেটা! অবিশ্বাস্য দামে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 নভেম্বর 2019 15:21 IST
হাইলাইট
  • 998 টাকা প্ল্যানে 210 দিন বৈধতা পাওয়া যাবে
  • দিনে 2GB ডেটা পাওয়া যাবে
  • তবে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে না

998 টাকা প্ল্যানের সাথে বিনামূল্যে কল অথবা এসএমএসের সুবিধা থাকছে না

998 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। প্ল্যানের বৈধতা 210 দিন। যদিও 998 টাকা প্ল্যানের সাথে বিনামূল্যে কল অথবা এসএমএসের সুবিধা থাকছে না। দিনে 2GB ডেটা ছাড়াও এই প্ল্যানের সাথে দুই মাস বিনামূল্যে পার্সোনালাইজড রিংব্যাক টোন ব্যবহার করা যাবে।

কেরালা সার্কেলের গ্রাহকরা 998 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 210 দিন। দৈনিক ডেটার সীমা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 80 Kbps হয়ে যাবে। দিনে 2GB ডেটা ছাড়াও এই প্ল্যানের সাথে দুই মাস বিনামূল্যে পার্সোনালাইজড রিংব্যাক টোন ব্যবহার করা যাবে।

হরিয়ানা সার্কেলের গ্রাহকরা 31 ডিসেম্বরের আগে 998 টাকা প্রিপেড রিচার্জ করলে অতিরিক্ত 30 দিন ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ 998 টাকা প্ল্যানে মোট 240 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

কেরালা ও হরিয়ানা ছাড়াও গুজরাট, উত্তরপ্রদেশ পূর্ব, উত্তরপ্রদেশ পশ্চিম সার্কেলের গ্রাহকরাও এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

যে সব গ্রাহক শুধুমাত্র ডেটা ব্যবহার করেন সেই গ্রাহকদের কথা মাথায় রেখে অক্টোবর মাসে 698 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। 698 টাকার নতুন প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। নতুন প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা মোট 200GB ডেটা ব্যবহার করতে পারবেন। আপাতত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা 698 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। যদিও এই প্ল্যানের সাথে শুধুমাত্র ডেটা ব্যবহার করা যাবে। কোন ভয়েস কল বা এসএমএস করার সুবিধা থাকছে না।

Advertisement

আরও পড়ুন:

ভিডিও পাঠিয়ে চলছে হ্যাকিংয়ের চেষ্টা! সুরক্ষিত থাকতে এখনই আপডেট করুন WhatsApp

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসে গেল Vivo Y19, লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাবে?

Advertisement

Redmi Note 8 Pro সম্পর্কে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করল Xiaomi

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.