দু’টাকায় তিন দিন অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 মে 2020 19:05 IST

প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি বাড়ানোর সুযোগ করে দিল BSNL। এতদিন প্ল্যানের শেষ দিনে 19 টাকা রিচার্জ করে ভ্যালিডিটি বাড়ানো যাচ্ছিল। এবার 2 টাকা রিচার্জ করে BSNL গ্রাহকরা 3 দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। মেন ব্যালেন্স থেকে 2 টাকা কেটে নেওয়া হবে।

আপাতত তামিলনাড়ু সার্কেলে এই সুবিধা শুরু করেছে BSNL। কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই এই অফারের কথা জানানো হয়েছে।

চলতি সপ্তাহেই প্রিপেড গ্রাহকদের জন্য 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন প্ল্যানের খবর জানানো হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.