নতুন বছরের অফার! প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি ও টকটাইম দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 ডিসেম্বর 2019 08:38 IST
হাইলাইট
  • 450 টাকা রিচার্জে 500 টাকা টকটাইম পাওয়া যাবে
  • 250 টাকা রিচার্জে মিলবে 275 টাকা টকটাইম
  • 2 জানুয়ারির আগে রিচার্জ করলে অতিরিক্ত টকটাইম পাওয়া যাবে

বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে নতুন অফার নিয়ে এল BSNL

বড়দিন ও নতুন বছর উপলক্ষে নতুন অফার নিয়ে হাজির হল BSNL। এই অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা পাওয়া যাবে। 25 ডিসেম্বর থেকে এই অফার শুরু হবে।  31 জানুয়ারি পর্যন্ত চলবে এই আকর্ষণীয় অফার। আগে 1,999 টাকা প্রিপেড প্ল্যানে আগে 365 দিন বৈধতা পাওয়া যেত। 25 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে এই রিচার্জ করলে 425 দিন বৈধতা মিলবে। এছাড়াও নির্বাচিত রিচার্জে অতিরিক্ত টকটাইম দিচ্ছে কোম্পানি।

নতুন বছরের অফারে অফারে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন বৈধতা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। অফার। 1,999 টাকা প্রিপেড প্ল্যানে আগে 365 দিন বৈধতা পাওয়া যেত। 25 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে এই রিচার্জ করলে 425 দিন বৈধতা মিলবে। এই প্ল্যানের সাথে থাকছে দিনে 3GB  ডেটা, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, দিনে 100 টা এসএমএস এর সুবিধা। 31 জানুয়ারির আগে রিচার্জ করলে 1,999 টাকা প্ল্যানে অতিরিক্ত 60 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

এছাড়াও দুটি স্পেশাল রিচার্জে অতিরিক্ত টকটাইম দিচ্ছে কোম্পানি। 450 টাকা রিচার্জে 500 টাকা টকটাইম পাওয়া যাবে। 250 টাকা রিচার্জে মিলবে 275 টাকা টকটাইম। 2 জানুয়ারির আগে রিচার্জ করলে অতিরিক্ত টকটাইম পাওয়া যাবে।

সম্প্রতি 365 টাকা আর 97 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। 365 টাকা প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহার করা যাবে। অন্যদিকে 97 টাকা প্ল্যানে মোট 2GB ডেটা, আর দিনে 100 টাক এসএমএস পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Rs 1999 Prepaid Plan
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.