BSNL এর ফ্ল্যাশ সেলে গ্রাহকরা বিনামূল্যে ডেটা, ব্রডব্যান্ড ডিল বা বিশাল ডিসকাউন্ট পেতে পারেন।
Photo Credit: BSNL
সম্প্রতি BSNL ভারতে Q-5G নামে তাদের 5G পরিষেবা চালু করেছে
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) শীঘ্রই দেশে একটি ফ্ল্যাশ সেল আয়োজন করতে চলেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই ঘোষণা করেছে এবং সেই সেলে কী কী সুবিধা পাওয়া যাবে সেটাও ইঙ্গিত করেছে। অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্মগুলির সৌজন্যে ফ্ল্যাশ সেল কথাটির সাথে
এখন আমরা সবাই পরিচিত। এটি একটি বিশেষ ছাড় যা সাধারণত খুব অল্প সময়ের জন্য ক্রেতাদের দেওয়া হয়। সেই দিক থেকে কোনও টেলিকম সংস্থার ফ্ল্যাশ সেল বেশ অভিনব উদ্যোগ বলা যায়। BSNL তাদের ফ্ল্যাশ সেলে গ্রাহকদের জন্য বিনামূল্যে ডেটা, ব্রডব্যান্ড ডিল বা ডিসকাউন্ট প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
BSNL তাদের X (সাবেক টুইটার) প্রোফাইল থেকে ভারতে ফ্ল্যাশ সেলের কথা জানিয়েছে। সাথে পোস্ট করা ভিডিও ক্লিপে বলা হয়েছে, "বড় কিছু ঘটতে চলেছে! আপনি কি অপ্রত্যাশিত অভিজ্ঞতার জন্য প্রস্তুত?" তবে, ফ্ল্যাশ সেলের তারিখ গোপন রাখা হয়েছে। শুধু এটি "শীঘ্রই আসছে" বলে জানানো হয়েছে।
FLASH SALE ALERT!
— BSNL India (@BSNLCorporate) June 26, 2025
The BSNL FLASH SALE is almost here and it comes with a mystery twist!
We're giving YOU the chance to guess what's coming:
FREE Data?
A. Superfast Broadband Deals?
B. Massive Discounts?
Comment your guess now!
Stay Tuned.#BSNL #BSNLSale #FlashSale… pic.twitter.com/FpMAHdfY0O
বিএসএনএল তার পোস্টে এক্স ব্যবহারকারীদের সেল চলাকালীন কোন কোন অফার পাওয়া যাবে তা অনুমান করতে বলেছে। টিজার অনুসারে, গ্রাহকরা বিনামূল্যে ডেটা, ব্রডব্যান্ড ডিল বা বিশাল ছাড় পেতে পারেন। সংস্থাটি খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ সেলের তারিখ ও ডিল সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবে বলে আশা করা যায়।
BSNL এমন সময় নতুন পদক্ষেপের কথা জানাল, যখন তারা সম্প্রতি 5G পরিষেবার ঘোষণা করেছে এবং পোস্টপেইড ও প্রিপেইড সিম কার্ডের ডোরস্টেপ ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে। গ্রাহক সংখ্যা বাড়িয়ে টেলিকম মার্কেটে নিজেদের অবস্থান মজবুত করতে, তারা বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এই মাসের শুরুতে, ভারতে 5G পরিষেবা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
BSNL আরও একটি পরিষেবা চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই সিম কার্ডের ডেলিভারি পাবে গ্রাহক। সংস্থাটির নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রাহকদের বাড়িতে সিম কার্ড পৌঁছে যাবে। সিম অর্ডার করার সময় প্রিপেইড এবং পোস্টপেইড সংযোগের মধ্যে একটি বেছে নিতে হবে। সিম কার্ড ডেলিভারি নিশ্চিত করতে গ্রাহককে সেলফ কেওয়াইসি (Self KYC) ভেরিফিকেশন করতে হবে।
সেখানে অন্য টেলিকম সংস্থার সিমের নম্বর বিএসএনএলে পোর্ট করার সুবিধা থাকছে। KYC-এর জন্য একটি কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে যেখানে পোস্টপেইড বা প্রিপেইড সিম কার্ডের মধ্যে একটি নির্বাচন করতে বলা হবে। পোর্টালটি গ্রাহকদের থেকে পিন কোড, আবেদনকারীর নাম, ও
বিকল্প মোবাইল নম্বর চাইবে। সমস্ত তথ্য দেওয়ার পর, কনফার্মেশনের জন্য বিকল্প মোবাইল ফোন নম্বরে একটি OTP পাঠিয়ে ভেরিফাই করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy A38 5G Rear Camera Specifications Leaked; May Feature Same Sensors as Galaxy A37
Oppo Find X10 Pro Max Confirmed to Launch in India as First Phone With a Triple 200-Megapixel Camera System