সাবধান Jio! প্রিপেডে আরও বেশি সুবিধা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 ডিসেম্বর 2018 16:28 IST
হাইলাইট
  • Jio –র সাত্থে প্রতিযোগিতায় নতুন কম্বো অফার লঞ্চ করল BSNL
  • নির্বাচিত কিছু গ্রাহক অতিরিক্ত টকটাই আর 4GB পর্যন্ত অতিরিক্ত ডাটা পাবেন
  • 'My BSNL’ অ্যাপ ইনস্টল করলে বিনামূল্যে 1GB ডাটা দেবে কোম্পানি

Jio –র সাথে প্রতিযোগিতায় নতুন কম্বো অফার লঞ্চ করল BSNL

টেলিকম বাজারে Jio –র সাথে প্রতিযোগিতায় নতুন কম্বো অফার লঞ্চ করল BSNL। নতুন অফারে আপাতত নির্বাচিত কিছু গ্রাহক অতিরিক্ত টকটাইম আর 4GB পর্যন্ত অতিরিক্ত ডাটা পাবেন। 252 টাকা, 402 টাকা, 175 টাকা আর 219 টাকার স্পেশাল রিচার্জে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি। এছাড়াও কোম্পানির নতুন ‘My BSNL' অ্যাপ ইনস্টল করলে গ্রাহকদের বিনামূল্যে 1GB ডাটা দিচ্ছে কোম্পানি। 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার বৈধ থাকবে।

 

আরও পড়ুন: আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp!

Advertisement

 

252 টাকা রিচার্জে 30 দিন বৈধতার সাথে থাকছে 350 টাকা টকটাইম আর 2GB ডাটা। তবে 402 টাকা রিচার্জে 600 টাকা টকটাইমের সাথে 4GB ডাটা পাওয়া যাবে।

 

আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio

 

ডাটা ব্যবহার না করলে 175 টাকা ও 219 টাকা রিচার্জে যথাক্রমে 200 টাকা ও 250 টাকা টকটাইম পাবেন গ্রাহক। দুটি প্ল্যানের বৈধতা 60 দিন।

Advertisement

21 জানুয়ারি পর্যন্ত 152 টাকা, 252 টাকা আর 402 টাকা রিচার্জ করা যাবে। তবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত রিচার্জ করা যাবে 175 টাকা আর 219 টাকা প্ল্যান।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য

Advertisement

 

টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই অফারের সুবিধা পাবনে।

এছাড়াও Android গ্রাহকরা নিজের স্মার্টফোনে ‘My BSNL' অ্যাপ ডাউনলোড করলে 1GB ডাটা বিনামূল্যে পাবেন। 31 ডিসেম্বরের আগে নতুন অ্যাপ ডাউনলোড করলে এই সুবিধা পাওয়া যাবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Bharat Sanchar Nigam Limited
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.