পোস্টপেডে 4,575 টাকা ক্যাশব্যাক দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 এপ্রিল 2019 12:30 IST
হাইলাইট
  • নির্বাচিত কিছু গ্রাহক পোস্টপেডে 4,575 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
  • বার্ষিক বিল পেমেন্টে এই অফার পাওয়া যাচ্ছে
  • 799 টাকা বা তার বেশি মাসিক প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে

পোস্টপেডে বিশাল ক্যাশব্যাক নিয়ে হাজির BSNL

পোস্টপেডে বিপুল ক্যাশব্যাক নিয়ে হাজির BSNL। নির্বাচিত কিছু গ্রাহক পোস্টপেডে 4,575 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। বেশি টাকার প্ল্যানে গ্রাহকদের 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। কম দামের প্ল্যানে বার্ষিক পেমেন্টয়ে পাওয়া যাবে 20 শতাংশ ক্যাশব্যাক। ছয় মাসের পেমেন্টেও ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি। 1,525 টাকা পোস্টপেড প্ল্যান নিলে 4,575 টাকা পর্যন্ত ব্যাশব্যাক দেবে BSNL।

1,525 টাকা মাসিক প্ল্যানের বার্ষিক পেমেন্টে 4,575 টাকা ছাড় দেবে BSNL। 1,125 টাকা প্ল্যানে বার্ষিক পেমেন্টে থাকছে 3,375 টাকা ক্যাশব্যাক। এই দুটি প্ল্যানেই 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এছাড়াও 799 টাকা মাসিক প্ল্যানের বার্ষিক পেমেন্টেও 25 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

অন্যদিকে 725 টাকা আর 525 টাকা প্ল্যানের গ্রাহকরা বার্ষিক পেমেন্ট করলে 20 শতাংশ ক্যাশব্যাক পাবেন। 399 টাকা, 325 টাকা আর 225 টাকা মাসিক প্ল্যানের বার্ষিক পেমেন্টে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

বার্ষিক পেমেন্ট ছাড়াও ছয় মাসের পেমেন্টেও বিপুল ক্যাশব্যাক দিচ্ছে BSNL। 1,25 টাকা প্ল্যানের ছয় মাসের বিল পেমেন্টে থাকছে 12 শতাংশ (1,098 টাকা) ক্যাশব্যাক। 1,125 টাকা ও 799 টাকা প্ল্যানের এক সাথে ছয় মাসের বিল পেমেন্টেও 12 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। 725 টাকা আর 525 টাকা প্ল্যানে থাকছে 8 শতাংশ ক্যশব্যাক। 399 টাকা, 325 টাকা আর 225 টাকা প্ল্যানের গ্রাহকরা একসাথে ছয় মাসের বিল পেমেন্ট করলে 4 শতাংশ ক্যাশব্যাক পাবেন।

আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকরা এই ক্যাশব্যাক পাবেন। Telecom Talk ওয়েবসাইটে এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL POstpaid
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
  2. Uber অ্যাপেই কাটা যাবে ট্রেনের টিকিট, ক্যাবের পর নতুন পরিষেবা চালু ভারতে
  3. 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
  4. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  5. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  6. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  7. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  8. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  9. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  10. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.