একাধিক প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো BSNL

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 9 মে 2019 15:48 IST
হাইলাইট
  • 47 টাকা ও 198 টাকা প্রিপেড প্ল্যানে বদল এনেছে BSNL
  • 198 টাকা প্রিপেড রিচার্জে এখন থেকে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে
  • 47 টাকা প্ল্যানে 1GB ডেটা ব্যবহার করা যাবে

198 টাকা প্ল্যানে দ্বিগুণ ভ্যালিডিটি দিচ্ছে BSNL

দুটি প্রিপেড প্ল্যানে আমুল পরিবর্তন করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। 47 টাকা ও 198 টাকা প্রিপেড প্ল্যানে বদল এনেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে 198 টাকায় দ্বিগুণ ডেটা ও ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এছাড়াও 47 টাকা প্ল্যানে ডেটা ব্যবহার করতে দিচ্ছে কোম্পানি। সম্প্রতি বাম্পার অফারে সব প্রিপেড প্ল্যানে দিনে 2.21GB বেশি ডেটা ব্যবহারের বৈধতা 30 জুন পর্যন্ত বাড়িয়েছিল BSNL।

198 টাকা প্রিপেড রিচার্জে এখন থেকে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি বেড়ে হয়েছে 54 দিন। আগে 198 টাকা প্রিপেড রিচার্জে 28 দিন BSNL প্রিপেড গ্রাহকরা দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারতেন। আগে এই প্ল্যানে 42GB ডেটা ব্যবহার করা যেত। সেই ডেটার পরিমান বেড়ে হয়েছে 108GB।

47 টাকা প্রিপেড প্ল্যানে এবার থেকে BSNL গ্রাহকরা 1GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে রয়েছে আনলিমিটেড লোকাল ও ন্যাশান কল করার সুবিধা। 47 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 9 দিন। আগে এই প্ল্যানে আনলিমিটেড কল করা গেলেও কোন ডেটা ব্যবহার করা যেত না। যদিও আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছইল 11 দিন। তাই অতিরিক্ত ডেটা যোগ হলেও এই প্ল্যানের ভ্যালিডিটি কমেছে 2 দিন।

সম্প্রতি ‘বাম্পার অফার' এর  বৈধতা বাড়িয়েছে BSNL। গত বছর সেপ্টেম্বরে এই অফার নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। 30 জুন পর্যন্ত রিচার্জ করলে এই অফারের সুবিধা পাওয়া যাবে। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB  ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 1699 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে। এই অফারে 186 টাকা, 429 টাকা, 485 টাকা, 666 টাকা, 999 টাকা আর 1699 টাকা প্ল্যানের সাথে প্রতিদিন অতিরিক্ত 2.2GB  ডেটা  পাওয়া যাবে।  30 জুন এর আগে রিচার্জ করলে  গ্রাহক এই সুবিধা পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  3. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  4. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  5. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  6. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  7. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
  8. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  9. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  10. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.