47 টাকা ও 198 টাকা প্রিপেড প্ল্যানে বদল এনেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
198 টাকা প্ল্যানে দ্বিগুণ ভ্যালিডিটি দিচ্ছে BSNL
দুটি প্রিপেড প্ল্যানে আমুল পরিবর্তন করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। 47 টাকা ও 198 টাকা প্রিপেড প্ল্যানে বদল এনেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে 198 টাকায় দ্বিগুণ ডেটা ও ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এছাড়াও 47 টাকা প্ল্যানে ডেটা ব্যবহার করতে দিচ্ছে কোম্পানি। সম্প্রতি বাম্পার অফারে সব প্রিপেড প্ল্যানে দিনে 2.21GB বেশি ডেটা ব্যবহারের বৈধতা 30 জুন পর্যন্ত বাড়িয়েছিল BSNL।
198 টাকা প্রিপেড রিচার্জে এখন থেকে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি বেড়ে হয়েছে 54 দিন। আগে 198 টাকা প্রিপেড রিচার্জে 28 দিন BSNL প্রিপেড গ্রাহকরা দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারতেন। আগে এই প্ল্যানে 42GB ডেটা ব্যবহার করা যেত। সেই ডেটার পরিমান বেড়ে হয়েছে 108GB।
47 টাকা প্রিপেড প্ল্যানে এবার থেকে BSNL গ্রাহকরা 1GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে রয়েছে আনলিমিটেড লোকাল ও ন্যাশান কল করার সুবিধা। 47 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 9 দিন। আগে এই প্ল্যানে আনলিমিটেড কল করা গেলেও কোন ডেটা ব্যবহার করা যেত না। যদিও আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছইল 11 দিন। তাই অতিরিক্ত ডেটা যোগ হলেও এই প্ল্যানের ভ্যালিডিটি কমেছে 2 দিন।
সম্প্রতি ‘বাম্পার অফার' এর বৈধতা বাড়িয়েছে BSNL। গত বছর সেপ্টেম্বরে এই অফার নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। 30 জুন পর্যন্ত রিচার্জ করলে এই অফারের সুবিধা পাওয়া যাবে। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 1699 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে। এই অফারে 186 টাকা, 429 টাকা, 485 টাকা, 666 টাকা, 999 টাকা আর 1699 টাকা প্ল্যানের সাথে প্রতিদিন অতিরিক্ত 2.2GB ডেটা পাওয়া যাবে। 30 জুন এর আগে রিচার্জ করলে গ্রাহক এই সুবিধা পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sony's Live Service Co-Op Game Horizon Hunters Gathering Reportedly Being Rebooted After Poor Player Feedback