BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 জুন 2026 17:21 IST
হাইলাইট
  • BSNL-এর 51 টাকার রিচার্জ প্ল্যান অফার জুন 30 শেষ হচ্ছে
  • এটি আনলিমিটেড ভয়েস কল ও দৈনিক 2GB ডেটা অফার করে
  • BSNL নতুন ক্রেতাদের বিনামূল্যে সিম দিচ্ছে

BSNL’s Rs 51 plan offers data, unlimited calling, SMS, and a free SIM

BSNL গত মাসে ক্রেতাদের আকৃষ্ট করতে 51 টাকার স্পেশাল প্রিপেইড প্ল্যান চালু করেছিল। এটি দেশজুড়ে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ডেটা, এবং SMS বেনিফিট অফার করে। রিচার্জের সঙ্গে বিনামূল্যে একটি সিম কার্ডও দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। তবে এটি সীমিত সময়ের অফার। বিএসএনএল তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করে মনে করিয়ে দিয়েছে, জুন 30 অফারটি শেষ হচ্ছে। সেই কারণে তারা আগ্রহী ক্রেতাদের দ্রুত অফারের সুবিধা নেওয়ার পরামর্শ দিয়েছে। যারা অন্য কোনও টেলিকম অপারেটর থেকে BSNL-এ পোর্ট করার কথা ভাবছেন, বা ব্যাকআপ নম্বর হিসেবে দ্বিতীয় সিম নিতে চান, তাদের জন্য প্ল্যানটি উপযোগী হতে পারে।

BSNL-এর 51 টাকার প্ল্যানের অফার জুন 30 শেষ হচ্ছে

বিএসএনএল তাদের 51 টাকার প্রিপেইড প্ল্যানে 4 সপ্তাহ বা 28 দিনের ভ্যালিডিটি অফার করছে। এই সময়সীমার মধ্যে দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। গ্রাহকরা দৈনিক 2 জিবি ডেটা ব্যবহার করতে পারবে। 28 দিনের হিসেবে মোট 56 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও, প্রতিদিন 100টি SMS বিনামূল্যে পাঠাতে পারবেন।

One SIM. All the essentials.

Unlimited calling, daily high-speed data, SMS benefits, and a FREE BSNL SIM to get you started.

Offer valid till 30th June 2026#BSNLIndia #CALLS #SMS #Validity #rechargeable #services #INTERNET #networking @CMDBSNL @robertravi21 pic.twitter.com/chpHyMzc4g

— BSNL India (@BSNLCorporate) June 12, 2026

দৈনিক 2 টাকারও কম খরচে BSNL-এর নতুন রিচার্জ প্ল্যান আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা, এবং SMS বেনিফিট দিচ্ছে। অন্য টেলিকম কোম্পানিরা 299 টাকা অথবা তার বেশি দামের প্ল্যানে যে সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যায়, BSNl মাত্র 51 টাকায় সেই সবকিছু অফার করছে।

BSNL জানিয়েছে, অফারের সুবিধা নিতে নিকটবর্তী বিএসএনএল কাস্টমার সার্ভিস সেন্টার বা অথোরাইজড রিটেলারের কাছে যেতে হবে। গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে BSNL সিম কার্ড পাবেন৷ অর্থাৎ, আলাদা করে সিমের জন্য কোনও টাকা খরচ করতে হবে না। নয়া সিম সক্রিয় করার জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

Advertisement

তবে মনে রাখবেন, যারা আগে থেকেই BSNL সিম ব্যবহার করছেন, তারা 51 টাকার রিচার্জ করতে পারবেন না। শুধুমাত্র নতুন সংযোগ এবং পোর্ট করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য অফারটি বৈধ। বিস্তারিত তথ্যের জন্য নিকটবর্তী স্টোরে গিয়ে খোঁজ নিতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.