BSNL সিমের হোম ডেলিভারি পরিষেবা চালু করল, সময় ও শ্রম দুটোই বাঁচবে আমজনতার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 জুন 2025 19:31 IST
হাইলাইট
  • BSNL-এর সিম কার্ড হোম ডেলিভারির জন্য self KYC ভেরিফিকেশন প্রয়োজন
  • গ্রাহকদের অবশ্যই পিন কোড, নাম এবং বিকল্প মোবাইল নম্বর লিখতে হবে
  • BSNL-এর নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়ি সিম কার্ড পৌঁছে যাবে

সম্প্রতি BSNL ভারতে তাদের 5G পরিষেবা চালু করেছে

Photo Credit: BSNL

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একটি নতুন পরিষেবা চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই সিম কার্ডের ডেলিভারি পাবে গ্রাহক। অনলাইন কেনাকাটার যুগে স্মার্টফোনে আঙুল ছোঁয়ালেই ডেলিভারি বয়ের বাইকে চেপে বাড়ি চলে আসছে মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে পছন্দের রেস্তোরাঁর বিরিয়ানি। আমজনতার এই স্বাচ্ছন্দ্যেকে হাতিয়ার করেই সিমের ডোরস্টোপ ডেলিভারি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। এর ফলে গ্রাহকদের সময় এবং শ্রম দুটোই বাঁচবে। BSNL একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে যার মাধ্যমে গ্রাহকদের বাড়িতে সিম কার্ড পৌঁছে যাবে। সিম অর্ডার করার সময় প্রিপেইড এবং পোস্টপেইড সংযোগের মধ্যে একটি বেছে নিতে হবে। সিম কার্ড ডেলিভারি সম্পন্ন করার আগে সেলফ কেওয়াইসি (Self KYC) ভেরিফিকেশন করতে হবে।

BSNL SIM Card-এর হোম ডেলিভারি সার্ভিস

বিএসএনএল-এর নতুন পোর্টালটি এখানে অ্যাক্সেস করা যাবে। সিম কার্ড কেনার সময় গ্রাহকরা নতুন নম্বরের মাধ্যমে নতুন কানেকশন পেতে পারেন। আবার অন্য টেলিকম সংস্থার সিমের নম্বর বিএসএনএলে পোর্ট করার সুবিধা থাকছে। KYC-এর জন্য একটি কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে যেখানে পোস্টপেইড বা প্রিপেইড সিম কার্ডের মধ্যে একটি বিকল্প নির্বাচন করতে বলা হবে।

BSNL-এর সিম কার্ড হোম ডেলিভারি পরিষেবা বেছে নেওয়ার সময় পোর্টালটি গ্রাহকদের থেকে নিম্নলিখিত তথ্যগুলি জিজ্ঞাসা করবে

1. পিন কোড

2. আবেদনকারীর নাম

3. বিকল্প মোবাইল নম্বর

Advertisement

তথ্য দেওয়ার পর, কনফার্মেশনের জন্য বিকল্প মোবাইল ফোন নম্বরে একটি OTP পাঠিয়ে ভেরিফাই করা হবে। টেলিকম সংস্থাটি জানিয়েছে যে, গ্রাহকরা যে কোনো সংশয় বা প্রশ্নের জন্য 1800-180-1503 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

এই পদক্ষেপের মাধ্যমে, এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া (ভিআই) এর মতো বেসরকারি কোম্পানিগুলির সাথে সিম কার্ডের হোম ডেলিভারি পরিষেবায় যোগ দিয়েছে বিএসএনএল। তবে, হোম ডেলিভারি সার্ভিস বিনামূল্যে নাকি কোনও চার্জ প্রযোজ্য তা এখনও অজানা। উল্লেখ্য, তিনটি বেসরকারি টেলিকম সংস্থাই বিনামূল্যে এই পরিষেবা প্রদান করে। সিম কার্ড হোম ডেলিভারি পরিষেবা এমন এক সময়ে চালু হচ্ছে যখন বিএসএনএল তাদের গ্রাহক হারাচ্ছে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) কর্তৃক প্রকাশিত সর্বশেষ টেলিকম সাবস্ক্রিপশন তথ্য অনুসারে, এপ্রিল মাসে তারা 0.2 মিলিয়ন (2 লাখ) মোট গ্রাহক এবং 1.8 মিলিয়ন (18 লাখ) সক্রিয় গ্রাহক হারিয়েছে। তবে প্রায় দুই দশক বাদে পর পর দু'টি ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। 2024-25 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 262 কোটি টাকা মুনাফা হয়েছিল। আর গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) তা বেড়ে 280 কোটি টাকা হওয়ার দাবি করা হয়েছে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Prepaid, BSNL Postpaid, BSNL SIM
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.