Jio, Airtel, Vi ও BSNL সিমে স্প্যাম কল এবং SMS ব্লক করার উপায় জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 নভেম্বর 2026 10:00 IST
হাইলাইট
  • Jio, Airtel, Vi ও BSNL একাধিক পদ্ধতিতে স্প্যাম কল ব্লক করার সুযোগ দেয়
  • একটি SMS পাঠিয়েই বিরক্তিকর প্রচারমূলক কল বন্ধ করা যায়
  • গ্রাহকরা ইচ্ছামতো ফুল বা পার্শিয়াল DND পরিষেবা চালু করতে পারবে

How to Block Spam Calls and SMS on Jio, Airtel, Vi and BSNL

Photo Credit: Pexels/Sarah Blocksidge

অপ্রয়োজনীয় প্রচারমূলক ফোন কল এবং এসএমএস বর্তমানে মাথাব্যাথার অন্যতম কারণ। কাজের সময় অচেনা নম্বর থেকে আসা কল রিসিভ করে শুনলেন একটি সংস্থা আপনাকে লোন বা ক্রেডিট কার্ড দিতে আগ্রহী। মূলত এই ধরনের কলগুলোকে স্প্যাম কল বলা হয়। স্প্যাম কলের সমস্যা মোকাবিলায় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) চালু করেছে ডু নট ডিস্টার্ব বা ডিএনডি (DND) পরিষেবা। এর সাহায্যে ধরে ধরে নম্বর ব্লক না করেই বিরক্তিকর বাণিজ্যিক ফোন কল এবং মেসেজ আসা বন্ধ করা যাচ্ছে। Jio, Airtel, Vi, ও BSNL: চার টেলিকম সংস্থার গ্রাহকরাই একাধিক পদ্ধতিতে স্প্যাম কল ব্লক করতে পারবে।

গ্রাহকরা সব ধরনের প্রচারমূলক যোগাযোগ বন্ধ করতে ফুল ডিএনডি চালু করতে পারেন। আবার নির্দিষ্ট কিছু বিভাগের প্রচারমূলক কল ও এসএমএস আটকাতে বেছে নিতে পারেন পার্শিয়াল ডিএনডি বা আংশিক ডিএনডি। কীভাবে প্রতিটি নেটওয়ার্কে ডিএনডি পরিষেবা চালু করবেন এবং TRAI-এর সরকারি ডিএনডি অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ও SMS-এর অভিযোগ জানাবেন, সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Advertisement

Jio-তে স্প্যাম কল এবং SMS কীভাবে বন্ধ করবেন

SMS-এর মাধ্যমে

1. আপনার Android ফোন বা iPhone-এ SMS বা মেসেজিং অ্যাপ খুলুন।
2. ‘Sender' বা ‘To' ফিল্ডে 1909 নম্বরটি লিখুন।
3. মেসেজের জায়গায় ‘START 0' লিখে Send বাটনে ট্যাপ করুন।

ফোন কলের মাধ্যমে

1. ফোনের Dialer অ্যাপ খুলুন।
2. Keypad অপশনে যান।
3. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 1909 ডায়াল করুন।
4. IVR-এ দেওয়া নির্দেশগুলি অনুসরণ করুন।

MyJio অ্যাপের মাধ্যমে

1. MyJio অ্যাপ খুলুন।
2. প্রোফাইল আইকনে ট্যাপ করুন। সাধারণত এখানে আপনার নামের আদ্যক্ষর দেখা যায়।
3. Mobile Settings ট্যাপ করুন।
4. তারপর Service Settings নির্বাচন করুন।
5. Do Not Disturb অপশনে ট্যাপ করুন।
6. সেখানে সব ধরনের (ফুল ডিএনডি) অথবা নির্দিষ্ট বিভাগের (আংশিক ডিএনডি) কমার্শিয়াল কল ও SMS বন্ধ করার অপশন পাবেন।

Advertisement

Airtel গ্রাহকরা স্প্যাম কল ও SMS কীভাবে ব্লক করবেন

SMS-এর মাধ্যমে

1. আপনার Android ফোন বা iPhone-এ SMS বা মেসেজিং অ্যাপ খুলুন।
2. ‘Sender' বা ‘To' ফিল্ডে 1909 নম্বরটি লিখুন।
3. মেসেজের জায়গায় ‘START 0' লিখে Send বাটনে ট্যাপ করুন।

ফোন কলের মাধ্যমে

1. ফোনের Dialer অ্যাপ খুলুন।
2. Keypad-এ যান।
3. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 1909 ডায়াল করুন।
4. IVR-এ দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

Airtel অ্যাপের মাধ্যমে

1. Airtel অ্যাপ খুলুন।
2. Postpaid বা Prepaid ট্যাবের মধ্যে আপনার কানেকশন সিলেক্ট করুন।
3. স্ক্রিনের মাঝামাঝি অংশে গিয়ে Set DND অপশনে ট্যাপ করুন।
4. Manage অপশন খুলুন।
5. এখানে Partial DND এবং Full DND চালু করার বিকল্প দেখতে পাবেন।
6. পছন্দমতো একটি বা একাধিক অপশন নির্বাচন করে  সাবমিট করুন।

Advertisement

Vi-তে স্প্যাম কল ও SMS বন্ধ করার পদ্ধতি

SMS-এর মাধ্যমে

1. আপনার Android ফোন বা iPhone-এ SMS বা মেসেজিং অ্যাপ খুলুন।
2. ‘Sender' বা ‘To' ফিল্ডে 1909 নম্বরটি লিখুন।
3. মেসেজের জায়গায় ‘START 0' লিখে Send বাটনে ট্যাপ করুন।

ফোন কলের মাধ্যমে

1. ফোনের Dialer অ্যাপ খুলুন।
2. Keypad-এ যান।
3. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 1909 ডায়াল করুন।
4. IVR-এ দেওয়া নির্দেশগুলি অনুসরণ করুন।

Vi অ্যাপের মাধ্যমে

1. Vi অ্যাপ খুলুন।
2. My Account বিভাগে যান।
3. Find Services থেকে DND অপশন সিলেক্ট করুন।
4. সেখানে Partial DND বা Full DND চালু করার অপশন পাবেন।
5. পছন্দমতো DND সেটিংস নির্বাচন করে Submit করুন।

Advertisement

Jio, Airtel, ও Vi-এর মতো একই পদ্ধতি অনুসরণ করে BSNL গ্রাহকরা কল ও এসএমএসের মাধ্যমে স্প্যাম কল ব্লক করতে পারবে। ডিএনডি পরিষেবা চালু করার পরেও কিছু অপ্রয়োজনীয় ফোন কল ও মেসেজ আসতে পারে। এমনটা হলে ট্রাইয়ের সরকারি DND অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট নম্বর বা প্রেরকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তার জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে TRAI DND অ্যাপটি ডাউনলোড করুন।

অ্যাপটি খুলে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপর সেখানে Report Call বা Report SMS অপশন বেছে নিন। প্রেরকের মোবাইল নম্বর বা SMS-এর ডিটেলস লিখে অভিযোগ জমা দিন। অভিযোগকারীকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। 

তবে মনে রাখবেন, ডিএনডি চালু করলেই প্রতারণামূলক ফোন কল, ফিশিং মেসেজ বা অনলাইন জালিয়াতি থেকে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। তাই অচেনা কোনও ব্যক্তিকে বিশ্বাস করে কখনই ব্যাঙ্কের তথ্য, ওটিপি বা ইউপিআই পিন শেয়ার করবেন না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: DND, TRAI, Spam, TRAI Do not disturb, Jio, Airtel, Vi, BSNL
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  2. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  3. AI মডেলের বুদ্ধিমত্তা মাপতে Perplexity স্কোরকে অভিন্ন মাপকাঠি করার প্রস্তাব OpenAI-এর
  4. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
  5. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  6. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  7. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  8. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  9. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  10. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.