কলকাতাকে দূর্গাপুজোয় কী উপহার দিতে চলেছে Idea?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অক্টোবর 2018 12:33 IST
হাইলাইট
  • কলকাতার গ্রাহকদের জন্য 4G সার্ভিস শুরু করেছে Idea
  • কলকাতার সব গ্রাহককে 10GB 4G ডাটা বিনামূল্যে দেবে Idea
  • বিনামূল্যে 4G সিম দিচ্ছে Idea

পুজোর সাত দিন ভ্যালিড থাকবে Idea পুজো অফার

Jio ও Airtel এর সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সম্প্রতি এক হয়ে গিয়েছে Vodafone ও Idea। সম্প্রতি কলকাতার গ্রাহকদের জন্য 4G সার্ভিস শুরু করেছে Idea। পুজোর ঠিম আগে এবার উপহারের ডালি সাজিয়ে উপস্থিত টেলিকম কোম্পানিটি। পুজোর ঠিক আগে কলকাতার সব গ্রাহককে 10GB 4G ডাটা বিনামূল্যে দেবে Idea। মাত্র 7 দিনের জন্য বৈধ থাকবে এই ডাটা। কলকাতায় Idea গ্রাহকদের 4G সার্ভিসে অনুপ্রাণিত করতে বিনামূল্যে 4G সিম দিচ্ছে Idea।

এই বছর অগাস্ট মাসে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea। Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এই দুই কোম্পানি এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলেই এবার থেকে Vodafone 4G সার্ভিস ব্যবহার করতে পারছেন Idea গ্রাহকরা। নিকটবর্তী Idea স্টোরে গিয়ে বিনামূল্যে 4G সিম পেয়ে যাবেন সব Idea গ্রাহক।

আগামী 20 অক্টোবর পর্যন্ত চালু থাকবে লঞ্চ অফার। এই অফারে বিনামূল্যে 10GB ডাটা ব্যবহার করা যাবে। কলকাতায় Idea নম্বর থেকে *800*45# ডায়াল করে এই অফারের সুবিধা পাওয়া যাবে। তবে এই অফারের জন্য নতুন Idea 4G সিম একটি 4G হ্যান্ডসেটে থাকা বাধ্যতামূলক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Idea, Idea Cellular, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.