মিলে গেল Idea ও Vodafone: পেল দেশের সবথেকে বড় নেটওয়ার্কের তকমা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার ভারত। এই দুই কোম্পানি এক হয়ে যাওয়ার পরে দেশের টেলিকম বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মিলে গেল Idea ও Vodafone: পেল দেশের সবথেকে বড় নেটওয়ার্কের তকমা
বিজ্ঞাপন

অনেকদিন ধরেই চলছিল প্রস্তুতি। অবশেষে মিলে গেল Idea Cellular ও Vodafone। শুক্রবার দুই কোম্পানি এক হয়ে যাওয়ার পরে ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা হারালো Airtel। একসাথে গ্রাহক সংখ্যা ও লাভের বিচারে ভারতের এক নম্বর নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিল Idea Cellular ও Vodafone।

মুকেশ আম্বানির Jio বাজারে আসার পর থেকেই Idea Cellular ও Vodafone মিলে জাওয়ার জল্পনা শুরু হয়েছিল। অবশেষে Reliance Jio Infocomm এর সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এক হয়ে গেল এই দুই টেলিকম নেটওয়ার্ক।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার ভারত। এই দুই কোম্পানি এক হয়ে যাওয়ার পরে দেশের টেলিকম বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারী মাসে Idea Cellular ও Vodafone এক হয়ে যাওয়ার আগে 23 বিলিয়ান মার্কিন ডলারের (1.6 লক্ষ কোটি টাকা) চুক্তি সেরেছিল দুই কোম্পানি।

এই মুহুর্তে এই Idea Cellular ও Vodafone ভারতের টেলিকম বাজারের 40 শতাংশ দখল করে আছে। মোট গ্রাহক সংখ্যা 40 কোটি। এই দুই কোম্পানি মিলে যাওয়ার পরে দীর্ঘদিন ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা ধরে রাখার পরে দুই নম্বরে পিছিয়ে গেল Airtel।

নতুন কম্পানির বোর্ডে 12 জন ডিরেক্টার থাকবেন। এই বোর্ডের চেয়ারম্যান হবেন কুমার মঙ্গলম বিড়লা আর সিইও হবেন বালেশ শর্মা।

Idea Cellular এর ম্যানেজিং ডিরেক্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন হিমাংশু কাপানিয়া। তবে নতুন এই বোর্ডের সদস্য হয়ে থাকবেন তিনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »