Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 অক্টোবর 2026 14:36 IST
হাইলাইট
  • নভেম্বর 1 থেকে ফোনে কল এলে নম্বরের সঙ্গে দেখা যাবে কলারের আসল নাম
  • Airtel, Jio, Vi, ও BSNL গ্রাহকদের জন্য CNAP পরিষেবা চালু
  • অচেনা নম্বর শনাক্ত করতে আর থার্ড পার্টি অ্যাপ প্রয়োজন হবে না

Calling Name Presentation (CNAP) will be activated by default from November 1, 2026

Photo Credit: TRAI

গত কয়েক বছরে ভুয়ো পরিচয়ে ফোন করে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা জালিয়াতি করেছে প্রতারকরা। তবে এবার স্প্যাম বা প্রতারণামূলক কল করে মজগধোলাই ততটা আর সহজ হবে না। কারণ আগামী নভেম্বর 1, 2026 থেকে Airtel, Jio, Vodafone Idea (Vi), ও BSNL গ্রাহকদের ফোনে কল এলে নম্বরের সঙ্গে কলারের নামও ভেসে উঠবে। অর্থাৎ যিনি ফোন করেছেন, তার আসল পরিচয় মোবাইলের পর্দায় দেখা যাবে। ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর আগামী মাস থেকেই কলিং নেম প্রেজ়েন্টেশন বা সিএনএপি (CNAP) নামক বিশেষ পরিষেবাটি কার্যকর হতে চলেছে।

পয়লা নভেম্বর থেকে ফোন এলেই দেখা যাবে কলারের প্রকৃত নাম 

ভারতে ফোনে প্রতারণার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় টেলিকম সংস্থাগুলি অচেনা কল শনাক্ত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT)। ফোনের কনট্যাক্টে নম্বর সেভ না থাকলেও কে কল করেছে, তা সহজেই জানা যাবে। এত দিন কে কল করছে, তা বোঝার জন্য যে ট্রু কলারের উপর নির্ভর থাকতে হত। কিন্তু এবার থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না।

Advertisement

ডটের সার্কুলার অনুসারে, 4G ও 5G নেটওয়ার্কের মতো উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করা হয়, এমন সমস্ত টেলিকম সার্কেলে পরিষেবাটি চালু করা হবে। 2G, 3G, এবং ল্যান্ডলাইন কানেকশনের ক্ষেত্রে কলার আইডি চালুর বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে। গত কয়েক মাসে 4G এবং 5G নেটওয়ার্কে পরিষেবার সফল ট্রায়াল চালানোর পর সমস্ত নম্বরে কলার আইডি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কলার আইডি সিস্টেম কীভাবে কাজ করবে? 

এখন থেকে আপনার কাছে কল এলে, শুধু দশ সংখ্যার নম্বর নয়, কল করা সেই ব্যক্তির নামও ভেসে উঠবে। ডট জানিয়েছে, যদি নম্বরটি গ্রাহকের কনট্যাক্টে সেভ থাকে, তাহলে সেই নামই দেখানো হবে। অন্য দিকে, নম্বর সেভ করা না থাকলে টেলিকম অপারেটরদের ডেটাবেসে কলার নিজের নামে যে তথ্য নথিভুক্ত করেছে, সেটিই ভেসে উঠবে।

পূর্বে জানা গিয়েছিল, সিমের কানেকশন নেওয়ার সময় জমা দেওয়া পরিচয়পত্রে যে নাম থাকবে, কল আসার সময় সেই নামটাই দেখা যাবে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে স্ক্রিনে "ইন্টারন্যাশনাল কল" লেখা দেখা যাবে। ব্যবস্থাটি চালু রাখতে প্রতিটি টেলিকম সংস্থাকে, গ্রাহকদের নাম এবং ফোন নম্বর কানেকশন-সহ একটি ডেটাবেস তৈরি করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।

Advertisement

ডট ব্যবসায়িক ও বাল্ক কানেকশন ব্যবহারকারীদের জন্য নিয়ম একটু শিথিল করেছে। তারা গ্রাহক হিসেবে নথিভুক্ত নামের পরিবর্তে নিজেদের পছন্দের নাম দেখানোর অনুমতি পেতে পারে। তবে সেই নাম অবশ্যই ট্রেডমার্ক হতে হবে অথবা জিএসটি পোর্টালে নথিভুক্ত থাকতে হবে। টেলিকম অপারেটরকে সেই নামের সত্যতা যাচাই করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: CNAP, Calling Name Presentation, TRAI, DoT, Caller ID
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  2. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  3. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  4. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  5. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  6. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  7. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  8. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  9. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  10. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.