দাম বাড়ার আগে রিচার্জ করুন Jio, বৈধতা লাগু হবে আগের রিচার্জ শেষ হলেই

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ডিসেম্বর 2019 17:00 IST
হাইলাইট
  • My Jio অ্যাপ আর Jio.com থেকে 1,776 টাকা রিচার্জ করা যাবে
  • চারটে 444 টাকা রিচার্জের কাজ করবে এই রিচার্জ
  • চলতি রিচার্জ শেষ হলেই নতুন রিচার্জের বৈধতা শুরু হবে

দাম বাড়ানোর আগে লম্বা ভ্যালিডিটি রিচার্জ নিয়ে এল Jio

Photo Credit: Jio.com

6 ডিসেম্বর নতুন ট্যারিফ লঞ্চ করবে Jio। এর আগে গ্রাহকদের লম্বা ভ্যালিডিটি রিচার্জ করার আবেদন জানাচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। দাম বাড়ার আগেই চাইলে গ্রাহকরা লম্বা ভ্যালিডিটি রিচার্জ করে নিতে পারবেন। এই জন্য নতুন 444 x 4 ‘অল-ইন-ওয়ান' রিচার্জ নিয়ে এল  Jio। কোম্পানির জানিয়েছে এর ফলে 1,776 টাকা খরচ করে 336 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। মোট চারটি 444 টাকা প্ল্যান একসাথে রিচার্জ করে এই সুবিধা পাওয়া যাবে।

নতুন 444 x 4 ‘অল-ইন-ওয়ান' রিচার্জ করে প্রায় এক বছর ভ্যালিডিটি পেতে পারেন গ্রাহকরা। এই জন্য 1,776 টাকা খরচ করতে হবে। এই রিচার্জে 336 দিন (84x4) ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে প্ল্যানে অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে 4,000 মিনিট টকটাইম, প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 টা এসএমএস আর 336 দিন ভ্যালিডিটি।

Advertisement

দাম বাড়ানোর আগে গ্রাহকদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে Jio। ইতিমধ্যেই Jio জানিয়েছে ‘অল-ইন-ওয়ান' প্ল্যানের দাম 40 শতাংশ বাড়ানো হবে। যদিও সেই প্ল্যানে 300 শতাংশ বেশি সুবিধা পাওয়া যাবে। My Jio অ্যাপ আর Jio.com থেকে এখনই এই রিচার্জ করা যাবে। চলতি প্ল্যান শেষ হলেই নতুন রিচার্জের বৈধতা শুরু হবে। 

আরও পড়ুন:

দাম বাড়াবে Jio, মিলবে অতিরিক্ত সুবিধা

দাম বাড়াল Airtel, নতুন প্ল্যানগুলি দেখে নিন

 Vodafone Idea-র নতুন প্ল্যানগুলি দেখে নিন

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  2. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  3. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  4. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  5. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  6. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  8. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  9. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  10. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.