নতুন গ্রাহক সংখ্যায় এক নম্বরে Jio, মোট গ্রাহক বেড়ে কত হল?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 জানুয়ারী 2020 16:48 IST
হাইলাইট
  • অক্টোবর মাসের শেষে Jio-র মোট গ্রাহক সংখ্যা 36.43 কোটি
  • Vodafone Idea-র মোট গ্রাহক সংখ্যা 37.27 কোটি
  • দেশে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা 118.34 কোটি

2019 সালের অক্টোবর মাসের শেষে গোটা দেশে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল 118.34 কোটি

2019 সালের অক্টোবর মাসে মোট 91 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। অক্টোবর মাসের শেষে Jio-র মোট গ্রাহক সংখ্যা ছিল 36.43 কোটি। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে অন্য নেটওয়ার্কে ফোন করতে অতিরিক্ত খচ যুক্ত হওয়া সত্ত্বেও Jio-র গ্রাহক সংখ্যা বেড়েছে। 9 অক্টোবর অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে অতিরিক্ত 6 পয়সা খরচের ঘোষণা করেছিল মুম্বাইয়ের কোম্পানিটি।

Advertisement

Jio ছাড়াও অক্টোবর মাসে Airtel ও Vodafone Idea-র গ্রাহক সংখ্যা বেড়েছে। গত কয়েক মাস ধরেই এই দুই কোম্পানি হু হু করে গ্রাহক হারাচ্ছিল। অবশেষে অক্টোবর মাসের শেষে নতুন গ্রাহক পেল এই দুই বেসরকারি কোম্পানি।

দেশের বৃহত্তর টেলিকম নেটওয়ার্কে Vodafone Idea তে 2019 সালের অক্টোবর মাসে 1.9 লক্ষ নতুন গ্রাহক যোগ দিয়েছেন। অক্টোবর মাসের শেষে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 37.27 কোটি। একই সময়ে 81,974 জন নতুন গ্রাহক Airtel ব্যবহার শুরু করেছেন। অক্টোবর মাসের শেষে Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 32.56 কোটি।

2019 সালের অক্টোবর মাসের শেষে গোটা দেশে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল 118.34 কোটি। সেপ্টেম্বর মাসের শেষে এই সংখ্যা ছিল 117.37 কোটি। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে TRAI।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, TRAI, Airtel, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.