টেলিকম সার্ভিসের মতোই লঞ্চের সময় লঞ্চের সময় গ্রাহককে বিনামূল্যে GigaFiber ব্যবহার করতে দেবে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অগাস্ট 2018 11:40 IST
হাইলাইট
  • টেলিকম সার্ভিসের মতোই প্রিভিউ অফার দিয়ে লঞ্চ হবে Jio GigaFiber
  • 100 Mbps স্পিডে মাসে 100 GB পর্যন্ত ডাটা বিনামূল্যে ব্যবহার করা যাবে
  • হাই স্পিড ব্রডব্যান্ড ব্যবহারের জন্য গ্রাহককে ‘ডাটা টপ-আপ’ করতে হবে

Jio GigaFiber গ্রাহকরা প্রথম তিন মাস 100 Mbps স্পিডে মাসে 100 GB পর্যন্ত ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন

ইতিমধ্যেই Jio GigaFiber রেজিস্ট্রেশান শুরু হয়ে গিয়েছে। তবে কবে থেকে এই সার্ভিস শুরু হবে তা জানায়নি Jio। তবে এক রিপোর্টে জানা গিয়েছে টেলিকম সার্ভিসের মতোই প্রিভিউ অফার দিয়ে লঞ্চ হবে Jio GigaFiber। এর ফলে প্রথম তিন মাস বিনামূল্যে Jio GigaFiber ব্যবহার করা যাবে। এই সময়ে গ্রাহক 100 Mbps স্পিডে মাসে 100 GB ডাটা বিনামূল্যে পেয়ে যাবেন। তবে কানেকশান নেওয়ার সময় গ্রাহককে 4500 টাকা খরচ করতে হবে। গত সপ্তাহ থেকে Jio GigaFiber রেজিস্ট্রেশান শুরু হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এলাকা থেকে বেশি গ্রাহক Jio GigaFiber এর জন্য রেজিস্ট্রার করবে সেই সব এলাকাতী আগে কানেকশান দেওয়া হবে।

টেলিকম সার্ভিস শুরুর সময়েও একইভাবে বিনামূল্যে পরিষেবা দিয়ে গ্রাহকের মন জয় করেছিল Jio। টেলিকমটক-এ এক রিপোর্টে জানানো হয়েছে Jio GigaFiber গ্রাহকরা প্রথম তিন মাস 100 Mbps স্পিডে মাসে 100 GB পর্যন্ত ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আপাতত প্রথম তিন মাস গ্রাহকদের বিনামূল্যে ডাটা ব্যবহার করতে দেবে Jio। পরে এই  সময় আরও বাড়িয়ে দেওয়া হতে পারে। টেলিকম সার্ভিস লঞ্চের সময়েও এইভাবেই গ্রাহকের মন জয় করেছিল মুকেশ আম্বানির কোম্পানি। তবে 100GB ডাটা শেষ হয়ে গেলে হাই স্পিড ব্রডব্যান্ড ব্যবহারের জন্য গ্রাহককে ‘ডাটা টপ-আপ’ ব্যবহার করতে হবে।

রিপোর্টে জানানো হয়েছে আপাতত গ্রাহককে বিনামূল্যে ডাটা টপ আপ দেবে Jio। একটি ডাটা টপ আপ ব্যবহার করে 40GB ডাটা ব্যবহার করা যাবে। তবে এক মাসে গ্রাহক কটি ডাটা টপ আপ ব্যবহার করতে পারবেন তা জানানো হয়নি। আগে এক রিপোর্টে জানানো হয়েছিল মাসে 1.1 TB পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে। যদিও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

লঞ্চের সময় প্রথম তিন মাস সব গ্রাহককে এই প্রিভিউ অফার ব্যবহার করতে দেবে জিও। ইতিহাসের কথা মনে রাখলে তিন মাস পরে বিনামূল্যে ডাটা ব্যবহারের সময়সীমা বাড়াতে পারে Jio।

বিনামূল্যে এই ব্রডব্যান্ড ব্যবহার করতে পারলেও কানেকশান নেওয়ার সময় গ্রাহককে 4500 টাকা খরচ করতে হবে। Optical Network Terminal ব্যবহারের জন্য এই টাকা নেবে কোম্পানি।  এই ব্রডব্যান্ড পরিষেবার সাথেই ঘরে ঘরে কোম্পানির টিভি পরিষেবা GigaTV আর স্মার্টহোম সলিউশান নিয়ে আসবে Jio।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio GigaFiber, Reliance Jio, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.