লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 এপ্রিল 2020 14:06 IST
হাইলাইট
  • অ্যা নড্রয়েড গ্রাহকরা JioPOS Lite অ্যাপ ডাউনলোড করতে পারবেন
  • রোজগারের হিসাব রাখতে থাকছে পাসবুক
  • কোন নথি ছাড়াই Jio Partner হওয়া যাবে

JioPOS Lite অ্যাপ ব্যবহার করে যে কোন Jio নম্বর রিচার্জ করা যাবে

লকডাউনের সময় অন্য গ্রাহকের Jio নম্বর রিচার্জ করে দিলে কমিশন পাওয়া যাবে। সম্প্রতি JioPOS Lite অ্যাপ নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এর ফলে যে কোন Jio গ্রাহক অন্য Jio নম্বর রিচার্জ করে ঘরে বসে রোজগার করতে পারবেন। খুব সহজেই JioPOS Lite অ্যাপে রেজিস্টার করে রিচার্জ শুরু করা যাবে। এই জন্য কোন নথি জমা দিতে হবে না। MyJio অ্যাপ অথবা Jio ওয়েবসাইট থেকে রিচার্জ করলে কোন কমিশন পাওয়া যাবে না। JioPOS Lite থেকে রিচার্জ করলেই মিলবে কমিশন।

 JioPOS Lite ইন্সটল করার পরে নিজেকে Jio Partner রেজিস্টার করতে হবে

Advertisement

JioPOS Lite অ্যাপ থেকে যে কোন নম্বর রিচার্জ করলে 4.16 শতাংশ কমিশন পাওয়া যাবে। এই অ্যাপের মধ্যে রয়েছে একটি পাসবই। সেখানে বিগত 20 দিনের রিচার্জের ইতিহাস দেখে নেওয়া যাবে। JioPOS Lite ইন্সটল করার পরে নিজেকে Jio Partner রেজিস্টার করতে হবে। Jio নম্বর ছাড়া Jio Partner রেজিস্টার করা যাবে না। রেজিস্ট্রেশন শেষ হলে ওয়ালেট রিচার্জ করে রিচার্জ শুরু করা যাবে। 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা টপ আপ করে ওয়ালেটে নেওয়া যাবে। প্রত্যেক 100 টাকা খরচ করলে 4.166 টাকা অ্যাকাউন্টে যোগ হবে। যা দিয়ে আবার রিচার্জ করা যাবে।

17 এপ্রিল পর্যন্ত Jio Phone গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

এই অ্যাপ থেকেই জনপ্রিয় প্রিপেড প্ল্যানগুলি দেখে নিতে পারবেন। যা দেখে বন্ধু ও প্রিয়জনের রিচার্জ করার সময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যাবে। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা JioPOS Lite অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JioPOS LIte, Reliance Jio, Airtel Earn From Home
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.