Jio, Airtel নাকি BSNL? 100Mbps স্পিডের কোন ব্রডব্যান্ড প্ল্যান সেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 নভেম্বর 2026 16:00 IST
হাইলাইট
  • JioFiber কম খরচে আনলিমিটেড ডেটা অফার করে
  • Airtel-এর পোস্টপেইড ব্রডব্র্যান্ড প্ল্যানে Netflix আছে
  • BSNL কোনও OTT সাবস্ক্রিপশন দেয় না

Best 100 Mbps broadband plans in India

ইন্টারনেট ছাড়া এখন জীবনের এক মুহূর্ত কল্পনা করা মুশকিল। বাড়ি থেকে অফিসের কাজ, অনলাইন ক্লাস, সিনেমা দেখা, ও পরিবারের সবার ডিভাইসে মসৃণভাবে নেট চালানোর জন্য বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ নেওয়ার কথা ভাবছেন অনেকেই। বর্তমানে সঠিক ব্রডব্যান্ড প্ল্যান বেছে নিতে গেলে অনেকটা মাথা খাটানোর প্রয়োজন। কারণ শুধু ইন্টারনেট প্ল্যান বেছে নিলেই কাজ শেষ হয়ে যায় না, তার সঙ্গে কী কী অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে, সেগুলোও খতিয়ে দেখতে হয়। বেশিরভাগ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার ব্রডব্যান্ড প্ল্যান 25 বা 30 এমবিপিএস থেকে শুরু হচ্ছে। তবে 100Mbps প্ল্যানে বেশি ইন্টারনেট স্পিডের পাশাপাশি বেশ কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা মিলছে।

ভারতে ব্রডব্যান্ড পরিষেবার জগতে Jio (JioFiber) ও Airtel (Airtel Xstream Fiber) দুই বড় সংস্থা। অন্য দিকে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহারের সীমার সঙ্গে প্ল্যান অফার করে। আজকের প্রতিবেদনে Jio, Airtel, ও BSNL-এর 100 এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যানের তুলনা করা হল। ফলে পাঠকরা জানতে পারবেন, কম খরচে কোন সংস্থা বেশি সুবিধা দিচ্ছে।

Jio, Airtel, ও BSNL-এর 100Mbps ব্রডব্যান্ড প্ল্যানের তুলনা

জিওফাইবার 100 এমবিপিএস স্পিডের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান বিক্রি করে। সংস্থার 699 টাকা দামের প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যায়। এতে কোনও ওটিটি পরিষেবা অন্তর্ভুক্ত নেই। কিন্তু 899 টাকার পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা ছাড়াও একাধিক বেনিফিট রয়েছে।

100 এমবিপিএস গতির পোস্টপেইড প্ল্যানে বিনামূল্যে ভয়েস কলিং করা যায়। এটি 14টি ওটিটি সাবস্ক্রিপশন অফার করে। যার মধ্যে রয়েছে অ্যামাজন প্রাইম লাইট, জিওহটস্টার, সোনিলিভ, জি5, সান নেক্সট, ডিসকভারি প্লাস, হইচই, টাইমস প্লে, লায়ন্সগেট প্লে, শেমারুমি, ইটিভি উইন, ইরোস নাও, এবং তরঙ্গ প্লাস। মনে রাখবেন, 699 টাকা ও 899 টাকার সঙ্গে অতিরিক্ত জিএসটি যোগ হবে।

এয়ারটেল এক্সট্রিম ফাইবারের 100 এমবিপিএস গতির প্রিপেইড ব্রডব্যান্ড প্ল্যানের দাম 799 টাকা। এতে ফ্রি ভয়েস কল এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যায়। এটি দুটি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস দেয়। 999 পোস্টপেইড প্ল্যানেও প্রিপেইডের সব বেনিফিট আছে। তবে প্ল্যানটি 12টি ওটিটি সাবস্ক্রিপশন দিচ্ছে।

Advertisement

পোস্টপেইডে নেটফ্লিক্স বেসিক, জিওহটস্টার সুপার, অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম, অ্যামাজন প্রাইম, অ্যাপল টিভি, গুগল ওয়ান, এক্সস্ট্রিম প্রিমিয়াম প্যাক, ও জি5 পাওয়া যাচ্ছে। জিওফাইবার পোস্টপেইডের তুলনায় একটু বেশি খরচ হলেও, এয়ারটেলের এই প্ল্যানে মেজর ওটিটি প্ল্যাটফর্ম ও ক্লাউড স্টোরেজের সমাহার আছে। এখানেও মূল দামের সঙ্গে অতিরিক্ত জিএসটি যোগ হবে।

বিএসএনএল এয়ার ফাইবার স্মার্ট ওটিটি প্ল্যানে সর্বোচ্চ 100 এমবিপিএস ইন্টারনেট স্পিড পাওয়া যায়। তবে প্রতি মাসে 4,000 জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে। এই সীমা পেরিয়ে গেলে ইন্টারনেট স্পিড 4 এমবিপিএসে নেমে আসে। প্ল্যানটি দেশের মধ্যে যে কোনও নম্বরে যত খুশি কল করার সুবিধাও দেয়।

তবে বিএসএনএল কোনও OTT সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত করেনি। জিএসটি বাদে প্ল্যানটির দাম 699 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জন্য কোন প্ল্যান উপযুক্ত? কম খরচে আনলিমিটেড ডেটা চাইলে জিওর 699 টাকার প্রিপেইড প্ল্যান আদর্শ। এছাড়া, নেটফ্লিক্স -সহ বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন লাগলে এয়ারটেলের পোস্টপেইড ব্রডব্যান্ড প্ল্যান নিতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.