JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুলাই 2026 20:59 IST
হাইলাইট
  • JioTV Pro Pack মোবাইলে 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে দেবে
  • গ্রাহকদের প্রতি মাসে 55 টাকার রিচার্জ করতে হবে
  • JioTV Pro প্যাকে 150টিরও বেশি প্রিমিয়াম চ্যানেল অর্ন্তভুক্ত আছে

JioTV Pro Pack includes 1,000+ TV channels through the JioTV mobile app

Photo Credit: Jio

Jio ব্যবহারকারীদের জন্য খুশির খবর। মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটি নতুন JioTV Pro Pack লঞ্চ করেছে। মাত্র 55 টাকা দামের এই প্ল্যানের মাধ্যমে JioTV মোবাইল অ্যাপে 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। বর্তমানে সাবস্ক্রিপশন খরচ যে হারে বাড়ছে ও স্ট্রিমিং পরিষেবা একাধিক প্ল্যাটফর্মে বিভক্ত হয়ে যাচ্ছে, Jio অবাক করে নামমাত্র খরচে মোবাইলে টিভি দেখার সাশ্রয়ী বিকল্প নিয়ে হাজির করেছে। নতুন প্ল্যানের বৈধতা 30 দিন৷ অর্থাৎ, প্রতি মাসে একবার করে রিচার্জ করতে হবে। JioTV Pro Pack প্রিপেইড এবং পোস্টপেইড, উভয় ধরনের গ্রাহকদের জন্য উপলব্ধ।

55 টাকার JioTV Pro Pack-এ 1,000+ লাইভ টিভি চ্যানেল

রিলায়েন্স জিও জানিয়েছে, 55 টাকার নতুন জিওটিভি প্রো প্যাকের মাধ্যমে 16টি ভাষায় সম্প্রচারিত হাজারের বেশি লাইভ টিনি চ্যানেল উপভোগ করা যাবে। আবার এটি 150টিরও বেশি প্রিমিয়াম চ্যানেলের অ্যাক্সেস প্রদান করবে। চ্যানেলের তালিকায় সিনেমা, সংবাদ, শিশুদের অনুষ্ঠান থেকে শুরু করে লাইফস্টাইল এবং আঞ্চলিক কনটেন্ট-সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্ন্তভুক্ত আছে।

যারা কেবলমাত্র লাইভ টিভি চ্যানেল দেখতে চান এবং আলাদা আলাদা OTT পরিষেবার জন্য বেশি অর্থ খরচ করতে চান না, তাদের জন্য JioTV Pro Pack একটি ভাল অপশন হতে পারে। এটি 55 টাকা দিয়ে অনলাইন এবং অফলাইন, যে কোনও জায়গা থেকে রিচার্জ করা যাবে।

Jio দাবি করছে, JioTV Pro প্যাকে StarPlus HD, ColorsHD, Sony Entertainment Television HD, Discovery Channel, ও Animal Planet-এর মতো প্রিমিয়াম চ্যানেল অর্ন্তভুক্ত আছে। এছাড়াও, JioStar, Sony Pictures Network India, Sun TV Network, Warner Bros Discovery, এবং ETV নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল নতুন প্যাকে অর্ন্তভুক্ত আছে।

তবে JioStar এবং Sony-এর লাইভ স্পোর্টস চ্যানেল প্যাকে রাখা হয়নি। তাই দর্শকরা সরাসরি লাইভ খেলা দেখতে পাবে না। 55 টাকার JioTV Pro Pack রিচার্জ করার পর ইউজারদের শুধু JioTV অ্যাপ খুলে নিজেদের মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এর জন্য কোনও আলাদা অ্যাক্টিভেশন পদ্ধতি নেই।

Advertisement

রিচার্জ সফল হলেই সমস্ত চ্যানেল খুলে যাবে। এই নতুন সাবস্ক্রিপশন একটি ডিভাইসে দেখা যাবে৷ অর্থাৎ, একটি অ্যাকাউন্টে কাজ করবে। আপনি চাইলে আগাম 55 টাকার একাধিক রিচার্জ প্যাক কিনে রাখতে পারবেন। সে ক্ষেত্রে 30 দিনের মেয়াদ শেষের পর পরের রিচার্জ নিজে থেকে চালু হয়ে যাবে। মনে রাখবেন, প্যাকটির সঙ্গে কলিং, মেসেজিং বা ডেটা বেনিফিট পাওয়া যাবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.