Vodafone Idea's new Rs. 35 pack offers access to two premium OTT apps
Photo Credit: Vi
Vodafone Idea (Vi) মাত্র 35 টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এটি একটি ডেটা ভাউচার, তবে এতে ফ্রি OTT সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন শুধু ইংরেজি এবং হিন্দি নয়, ডিজিটাল মাধ্যমে আঞ্চলিক ভাষায় নিত্যনতুন সিনেমা, ওয়েব সিরিজ, ও শো মুক্তি পাচ্ছে। ভোডাফোন আইডিয়া দাবি করছে যে, 35 টাকার অ্যাড অন প্ল্যানটি ভারতের সবচেয়ে সস্তা আঞ্চলিক বিনোদন প্যাক। Vi ব্যবহারকারীরা নতুন প্ল্যানটিতে ছয়টি প্রিমিয়াম ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে যে কোনও দুটি বেছে নিতে পারবে। সাবস্ক্রিপশন প্যাকের ভ্যালিডিটি 28 দিন পর্যন্ত থাকবে। এছাড়াও, গ্রাহকরা 7 দিনের জন্য 1 জিবি ডেটা ব্যবহার করতে পারবে।
ভি গ্রাহকরা সংস্থার অফিশিয়াল অ্যাপ বা কোনও থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে 35 টাকার প্ল্যান রিচার্জ করতে পারবে। তারপর Vi Movies & TV অ্যাপ থেকে পছন্দের দুইটি ওটিটি প্ল্যাটফর্ম নির্বাচন করা যাবে। বাঙালিদের জন্য Clikk ও AddaTimes-এর অপশন থাকছে। তারা দুটি প্ল্যাটফর্মই সিলেক্ট করতে পারবে। তামিল, তেলেগু, মালয়ালম, এবং কন্নড় ভাষার জন্য SonyLIV অপশন দিয়েছে সংস্থা।
অন্য দিকে, পাঞ্জাব, হরিয়ানা, ও ভোজপুরি কনটেন্টের জন্য Chaupal ওটিটি প্ল্যাটফর্ম আছে। আবার ওড়িয়া ভাষার কথা বলা মানুষরা পাচ্ছে Aao NXT ওটিটি। এছাড়াও, মালয়ালম কনটেন্টের জন্য Manorama Max অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়ার নতুন প্ল্যান গ্রাহকদের খরচ অনেকটাই কমিয়ে দেবে। কারণ প্রতি মাসে আলাদা আলাদা সাবস্ক্রিপশনের পিছনে ব্যয় করতে হবে না। 35 টাকায় দুটি পছন্দের ডিজিটাল মাধ্যমে মুভি, ওয়েব সিরিজ, ও নানা ধরনের শো উপভোগ করা যাবে।
প্রসঙ্গত, অক্টোবরে শেষে ডেটা বাদ দিয়ে 179 টাকা, 185 টাকা, 203 টাকা, ও 206 টাকার চারটি ভয়েস প্ল্যান চালু করেছে ভি। ভি ছাড়াও জিও ও এয়ারটেল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' বা ট্রাই (TRAI)-এর নতুন নিয়ম অনুসরণ করে ইন্টারনেট ছাড়াই শুধুমাত্র ভয়েস কল ও SMS-কেন্দ্রিক রিচার্জ প্ল্যান এনেছে।
চারটি প্ল্যানেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যত খুশি ফোনে কথা বলা, এসটিডি, ও রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। প্রতিটি প্ল্যানে 300টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। 179 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 25 দিন। 185 টাকা দামের প্ল্যানের মেয়াদ 28 দিন। 203 টাকার প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি অফার করছে।
অন্য দিকে, ভোডাফোন আইডিয়ার 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য চালু থাকবে। এটি নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে ঠিক একই তারিখে পুনর্নবীকরণ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.