Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 জুন 2026 18:58 IST
হাইলাইট
  • Vi-এর SMV প্রযুক্তি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ও ফেসবুকে কাজ করবে
  • অথেন্টিকেশন প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে ফোন নম্বর যাচাই করবে
  • পাসওয়ার্ড ও OTP ছাড়াই লগইন বা অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে

Vi users can now verify their accounts on meta apps without OTPs

Photo Credit: Unsplash / Julian

Vodafone Idea (Vi) গ্রাহকদের জন্য সুখবর। দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি Meta-এর সঙ্গে জোট বেঁধে সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন (SMV) পদ্ধতি চালু করার কথা জানিয়েছে। নতুন নেটওয়ার্ক ভিত্তিক যাচাইকরণ প্রযুক্তিটি Instagram, WhatsApp, এবং Facebook ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন ও লগইন প্রক্রিয়াকে দ্রুত, নিরাপদ, ও ঝামেলামুক্ত করবে বলে দাবি করা হচ্ছে। SMV প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি পাসওয়ার্ড ছাড়াই লগইনের সুবিধা প্রদান করবে। এছাড়াও, OTP দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার প্রয়োজন কমিয়ে আনবে। পুরো প্রক্রিয়াটি অটোমেটিক হবে। ইউজারের তরফে ম্যানুয়াল ইনপুটের দরকার হবে না।

Vi-এর SMV প্রযুক্তি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ও ফেসবুকে কাজ করবে

সাধারণত কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগইন অথবা নম্বর যাচাইয়ের জন্য ইউজারকে OTP দিতে হয়। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক দুর্বল থাকলে কোড আসতে দেরি হয়। SMV প্রোটোকলের ক্ষেত্রে নেটওয়ার্ক-ভিত্তিক অথেন্টিকেশন প্রযুক্তি মোবাইল নম্বর ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে।

উপরের পদ্ধতিতে OTP টাইপ করা, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া বা ভেরিফিকেশন মেসেজের জন্য অপেক্ষা করতে হবে না। ভি জানিয়েছে, তাদের গ্রাহকরা শুধু মোবাইল নম্বর ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুক, ও  হোয়াটসঅ্যাপে লগইন করতে পারবে।

নতুন সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন প্রযুক্তির মাধ্যমে মেটার নিয়ন্ত্রিত অ্যাপগুলো টেলিকম সংস্থার সেলুলার নেটওয়ার্কে একটি ভেরিফিকেশন সিগন্যাল পাঠাবে। তারপর সংশ্লিষ্ট ব্যবহারকারীর ফোন নম্বর ও সংযোগের সত্যতা যাচাই করবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর আলাদা করে পাসওয়ার্ড বা OTP দিতে হবে না, সরাসরি অ্যাকাউন্টে লগইন করা যাবে।

Vi দাবি করছে, যদি কোনও কারণে নেটওয়ার্ক গ্রাহকের পরিচয় যাচাই করতে ব্যর্থ হয়, তাহলে মেটার কোনও অ্যাপে লগইন অনুমোদন হবে না। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করা যাবে না। OTP শেয়ার করার প্রয়োজন না থাকার কারণে ওটিপি চুরি করে প্রতারণা ও ফিশিং-সহ বিভিন্ন ডিজিটাল স্ক্যাম বন্ধ করা যাবে।

কোম্পানির তরফে আরও জানানো হয়েছে, এসএমভি লগইন প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি, নতুন ইউজারদের রেজিস্ট্রেশন,পুনরায় লগইন, অ্যাকাউন্ট রিকভারি, ও বিভিন্ন সিকিউরিটি চেকের পদ্ধতিকে দ্রুত এবং নিরাপদ করে তুলবে। Vi প্রযুক্তিটিকে অন্যান্য  প্ল্যাটফর্ম ও অংশীদারদের কাছে প্রসারিত করার পরিকল্পনার কথা বলেছে।

ভোডাফোন আইডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অভিজিৎ কিশোর বলেছেন, "বর্তমানে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে টেলিকম নেটওয়ার্কের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মেটা প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে আমরা সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন চালু করেছি। এটি সাইবার সিকিউরিটি জোরদার করে জালিয়াতির ঝুঁকি কমাতে সাহায্য করবে।"

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.