Vodafone Idea রিচার্জ করে ঘরে বসেই রোজগারের সুযোগ! কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 এপ্রিল 2020 14:18 IST
হাইলাইট
  • অফিশিয়াল অ্যাপ থেকে রিচার্জ করতে হবে
  • 6 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক মিলবে
  • ইতিমধ্যেই প্রিপেড রিচার্জে কমিশন দিচ্ছে Airtel ও Jio

30 এপ্রিল পর্যন্ত প্রিপেড রিচার্জে 6 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে Vodafone

Airtel ও Jio-র পরে প্রিপেড রিচার্জে কমিশন দিতে শুরু করল Vodafone Idea। অন্য প্রিপেড নম্বর রিচার্জ করে দিলেই মিলবে কমিশন। MyVodafone ও MyIdea অ্যাপ থেকে অন্য নম্বর রিচার্জ করলেই ক্যাশব্যাক পাওয়া যাবে। সম্প্রতি প্রিপেড রিচার্জে গ্রাহকদের 4.1 শতাংশ কমিশন দিচ্ছে Jio, Airtel দিচ্ছে 4 শতাংশ কমিশন।

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী রিটেল আউটলেট বন্ধ রয়েছে। এই অবস্থায় গ্রাহকের কথা মাথায় রেখে নিয়মিত নতুন রিচার্জ পদ্ধতি নিয়ে আসছে টেলিকম কোম্পানিগুলি। এবার ঘরে বসে প্রিয়জন ও বন্ধুর নম্বর রিচার্জ করে রোজগার করা যাবে।

Advertisement

#RechargeforGood প্রোগ্রামের অধীনে এই কমিশন দিচ্ছে কোম্পানিটি। এই জন্য গ্রাহককে আলাদা কোন অ্যাপ ইন্সটল করতে হবে না। রিচার্জ করার 96 ঘণ্টার মধ্যে ক্যাশব্যাক গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন

Vodafone Idea জানিয়েছে 149 টাকা রিচার্জে 10 টাকা ও 249 টাকা রিচার্জে 20 টাকা টকটাইম পাওয়া যাবে। কত টাকা রিচার্জ হচ্ছে তার উপরে ক্যাশব্যাক নির্ভর করবে। সর্বোচ্চ 6 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। MyVodafone ও MyIdea অ্যাপ থেকে রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে।

Advertisement

সম্প্রতি একই ধরনের সুবিধা নিয়ে এসেছে Airtel ও Jio। প্রিপেড রিচার্জে 4.1 শতাংশ কমিশন দিচ্ছে Jio, Airtel দিচ্ছে 4 শতাংশ কমিশন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.