কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য বিখ্যাত Google Pixel সিরিজের ফোনগুলি। Pixel 3a আর Pixel 3a XL তার ব্যতিক্রম নয়। এই ফোনে ডুয়াল ক্যামেরা না থাকলেও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে দুর্দান্ত ডেপ্ত সেন্সিং হয়।
মঙ্গলবার লঞ্চ হয়েছে Google Pixel 3a আর Pixel 3a XL। 15 মে থেকে ভারতে বিক্রি শুরু হবে এই দুটি স্মার্টফোন। 8 মে দুপুর 12 টা 30 মিনিট থেকে Flipkart এ এই ফোনের রেজিস্ট্রেশান শুরু হবে।