এবার ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে আসছে Google

ইতিমধ্যেই Android Q অপারেটিং সিস্টেমে ফোল্ডেবেল ফোন সাপোর্টের ঘোষণা করেছে কোম্পানিটি। তবে এখনই বাজারে আসবে না Pixel ব্র্যান্ডের ফোল্ডেবেল স্মার্টফোন।

এবার ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে আসছে Google

Photo Credit: YouTube/ Google

Android Q অপারেটিং সিস্টেমে ফোল্ডেবেল ফোন সাপোর্ট যোগ করেছে Google

হাইলাইট
  • Android Q অপারেটিং সিস্টেমে ফোল্ডেবেল ফোন সাপোর্টের ঘোষণা করেছে Google
  • ইতিমধ্যেই ফোল্ডেবেল ডিসপ্লে নিয়রে পরীক্ষা শুরু করেছে কোম্পানিটি
  • তবে এখনই লঞ্চ হবে না এই ফোন
বিজ্ঞাপন

টেক দুনিয়ায় ভবিষ্যতের দিশারী ফোল্ডেবেল স্মার্টফোন। ইতিমধ্যেই তাবড় কোম্পানিগুলি নিজেদের ফোল্ডেবেল স্মার্টফোন তৈরী শুরু করেছে। ইতিমধ্যেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করেছে Samsung ও Huawei। তবে পিছিয়ে নেই Google। ইতিমধ্যেই ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজ শুরু করেছে মাউন্টেন ভিউ এর কোম্পানিটি। মঙ্গলবার ডেভেলপারদের সম্মেলনে এই কথা জানিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়েন্ট। ইতিমধ্যেই Android Q অপারেটিং সিস্টেমে ফোল্ডেবেল ফোন সাপোর্টের ঘোষণা করেছে কোম্পানিটি। তবে এখনই বাজারে আসবে না Pixel ব্র্যান্ডের ফোল্ডেবেল স্মার্টফোন।

Pixel ডেভেলপমেন্ট প্রধান মারিও কুইরোজ জানিয়েছেন, ইতিমধ্যেই ফোল্ডেবেল ডিসপ্লে নিয়ে পরীক্ষা শুরু করেছে Google। তবে তাড়াহড়ো করে ফোল্ডেবেল ফোন লঞ্চ করবে না Google।

Google I/O 2019 ইভেন্টে কোম্পানি জানিয়েছে ভবিষ্যতের ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে বেশ উত্তেজিত কোম্পানি। এই বছর লঞ্চ হওয়া সব ফোল্ডেবেল ফোনেই Google এর Android অপারেটিং সিস্টেম চলবে বলে জানানো হয়েছে।

কুইরোজ জানিয়েছেন, এখনও ফোল্ডেবেল ফোনের সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত নয় কোম্পানি। ফোল্ডেবেল ফোন জনপ্রিয়তা পেতে এখনও কয়েক বছর সময় লাগবে বলে বিশ্বাস করেন তিনি।

সম্প্রতি Google এর ফোল্ডেবেল প্রোটোটাইপ ফোনের পেটেন্ট সামনে এসেছিল। তখন থেকেই কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »