HMD Vibe 2 5G প্রথম সেলে 9,499 টাকায় কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। ফ্লিপকার্টে Axis, HDFC, SBI, ICICI, এবং Kotak ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকার ফলে দাম যথাক্রমে 9,499 টাকা ও 10,499 টাকায় নেমে আসবে। Paytm, Google Pay, ও PhonePe অ্যাপ থেকে করা পেমেন্টে একই পরিমাণ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
HMD Vibe 5G স্মার্টফোনটি 5G নেটওয়ার্কে 30 ঘন্টা এবং 4G নেটওয়ার্কে 28 ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করে। কোম্পানি দুই বছরের জন্য প্রতি তিন মাসে সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।