Infinix Note Edge 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পর প্রায় এক মাস পর ভারতে আসছে। এটি ইনফিনিক্স ব্র্যান্ডের প্রথম 6,500mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন। ফোনটির একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এটি 7.2 মিমি পুরু হবে। ডিভাইসে JBL টিউনড ডুয়াল স্পিকার, RGB হ্যালো লাইট, ও IP65 ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার্স থাকবে।