OnePlus Nord Buds 4 ভারতে জুন 25 লঞ্চ হবে। স্টেলার ব্ল্যাক ও অ্যাস্ট্রাল টিল কালার অপশনে উপলব্ধ হবে। এটি 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক (ANC) করতে সক্ষম। OnePlus দাবি করছে, চার্জিং কেস ও ইয়ারবাডের ব্যাটারি মিলিয়ে মোট 54 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আবার মাত্র 10 মিনিটের চার্জে 11 ঘন্টা ব্যবহার করা যাবে।
ওয়ানপ্লাস বাডস 4-এর এআই ক্লিয়ার কল অ্যালগরিদম দ্বারা পরিচালিত, 3-মাইক সিস্টেম বুদ্ধিমত্তার সাথে পরিবেশের শব্দ এবং বাতাস ফিল্টার করে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশে ফোনে ভাল করে কথা বলা যাবে। স্টেডি কানেক্ট টেকনোলজি থাকার ফলে বাইরে ব্লুটুথ সংযোগ বার বার কেটে যাবে না।
OnePlus Buds 4 LHDC 5.0 অডিও কোডেক এবং ইমারসিভ 3D স্পেশিয়াল অডিও এক্সপিরিয়েন্স সাপোর্ট করবে। এই ইয়ারফোনে হাই-রেস অডিও সার্টিফিকেশনও থাকবে। কোম্পানি আরও ঘোষণা করেছে যে, এতে 55 ডেসিবেল অ্যাডাপ্টিভ ANC থাকবে, যার মধ্যে একটি ট্রান্সপারেন্সি মোড মিলবে।