OnePlus ভারতে Nord Buds 4-এর টিজার প্রকাশ করেছে। ইয়ারবাডটি অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে। এটি ইন-ইয়ার ডিজাইনের সঙ্গে আসার কারণে বাইরের শব্দ কানের ভিতরে ঢুকতে পারবে না। এতে তুলনামূলকভাবে ছোট স্টেম ডিজাইন দেখা গিয়েছে। প্রতিটি ইয়ারবাডে একজোড়া পোগো-পিন কানেক্টর রয়েছে, যা চার্জিং কেসের মাধ্যমে চার্জ করার জন্য ব্যবহৃত হবে।
ওয়ানপ্লাস বাডস 4-এর এআই ক্লিয়ার কল অ্যালগরিদম দ্বারা পরিচালিত, 3-মাইক সিস্টেম বুদ্ধিমত্তার সাথে পরিবেশের শব্দ এবং বাতাস ফিল্টার করে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশে ফোনে ভাল করে কথা বলা যাবে। স্টেডি কানেক্ট টেকনোলজি থাকার ফলে বাইরে ব্লুটুথ সংযোগ বার বার কেটে যাবে না।
OnePlus Buds 4 LHDC 5.0 অডিও কোডেক এবং ইমারসিভ 3D স্পেশিয়াল অডিও এক্সপিরিয়েন্স সাপোর্ট করবে। এই ইয়ারফোনে হাই-রেস অডিও সার্টিফিকেশনও থাকবে। কোম্পানি আরও ঘোষণা করেছে যে, এতে 55 ডেসিবেল অ্যাডাপ্টিভ ANC থাকবে, যার মধ্যে একটি ট্রান্সপারেন্সি মোড মিলবে।