Oppo F35 Pro Specifications

Oppo F35 Pro Specifications - ख़बरें

  • Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    Oppo F35 সিরিজ ভারতে লঞ্চ হবে অক্টোবর 5। এই সিরিজে Oppo F35 5G ও Oppo F35 Pro 5G আসবে। Oppo F35 5G-এর পিছনে সাদা ও নীল রঙের সংমিশ্রণ আছে। Oppo F35 Pro 5G কমলা রঙে দেখা গিয়েছে। দুই ফোনের ডিজাইন সম্পূর্ণ আলাদা। ফ্রন্ট ক্যামেরার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ব্র্যান্ড। এতে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা থাকবে, যা 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করবে। এছাড়াও, ন্যাচারালটোন 2.0 ফিচার যুক্ত করছে Oppo, যার সাহায্যে ছবিতে ত্বকের রঙ আরও স্বাভাবিকভাবে ফুটে উঠবে। Oppo F35 Pro 5G-তে 4K রেজোলিউশনে উচ্চমানের ভিডিও রেকর্ড করার সুবিধা থাকবে।
  • ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
    Oppo ভারতে একটি নতুন স্মার্টফোন আনার ইঙ্গিত দিয়েছে। প্রকাশিত টিজারে আসন্ন স্মার্টফোনের পাশের অংশ দেখা গিয়েছে। এতে কমলা ও সোনালী রঙের কার্ভড ফ্রেম লক্ষ্য করা যাচ্ছে। টিজারে লেখা "কামিং সুন"। অর্থাৎ, শীঘ্রই লঞ্চ হবে। ফোনের নাম বা কোন সিরিজের অংশ, তা এখনও জানায়নি সংস্থা। তবে এটি Oppo F35 Pro হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি 10,000mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে। আগে এক রিপোর্টে বলা হয়েছিল, Oppo F33 Pro-এর উত্তরসূরী ভারতে 40,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »