লঞ্চের আগের দিন Realme Neo 8 ফোনের দাম ফাঁস হয়েছে। এটি একাধিক মেমোরি অপশনে আসবে। টপ মডেলে 16 জিবি র্যাম এবং 1 টিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। ফোনের অন্যতম দুই আকর্ষণ হল 8,000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 চিপসেট। ডিভাইসটির খুঁটিনাটি দেখে নিন।