10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
Realme P4 Power 5G ভারতের প্রথম 10,001 ব্যাটারি যুক্ত মোবাইল ফোন। লঞ্চের ঠিক এক সপ্তাহের মাথায় স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা ছাড়ের সাথে কেনার সুযোগ মিলছে। এছাড়াও, ক্রেতাদের জন্য আরও বেশ কিছু অফার দিচ্ছে কোম্পানি। পেটিএম, গুগল পে, ক্রেড, এবং ফোনপে-র মতো UPI অ্যাপ থেকে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।