Redmi Pad 2 Pro 5G-এর-এর জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে এই ট্যাবলেটে 12,000mAh ব্যাটারি থাকবে। সংস্থার দাবি, এটি একটি 12.1 ইঞ্চি ট্যাবলেটে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি। অর্থাৎ একই আকারের স্ক্রিনে থাকা কোনও ট্যাবে পূর্বে এত বড় mAh ব্যাটারি দেখা যায়নি।
Redmi Note 15 5G জানুয়ারি মাসে এ দেশে আসছে। কিন্তু Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফেব্রুয়ারিতে ভারতে রিলিজ হবে বলে জানা গিয়েছে। Redmi Note 15 5G অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে। টিজার ইঙ্গিত করছে, এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে কার্ভড ডিসপ্লে থাকবে।