Samsung Galaxy M17e 5G মার্চ 17 ভারতে আসছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি দাম, স্পেসিফিকেশন, ফিচার্স, ও ডিজাইন প্রকাশ করেছে। এটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে। ডিভাইসে Knox সিকিউরিটি, 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, সার্কেল টু সার্চের মতো বৈশিষ্ট্য আছে।