Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
Vivo Y600 Pro ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে আসছে৷ মেইন সেন্সর হিসেবে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এর সাথে অ্যাসফেরিক প্রিমিয়াম লেন্স পাওয়া যাবে। এতে বিশাল 10,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করা হয়েছে, যা ভিভোর ইতিহাসে সর্বোচ্চ ক্যাপাসিটি। এটি মে মাসে মিড-রেঞ্জে সেগমেন্টে লঞ্চ হবে। সংস্থা খুব শীঘ্রই লঞ্চের তারিখ এবং অন্যান্য তথ্য ঘোষণা করতে পারে।