সামনে ও পিছনে ডিসপ্লে সহ লঞ্চ হল DJI Osmo অ্যাকশান ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মে 2019 15:29 IST
হাইলাইট
  • DJI Osmo অ্যাকশান ক্যামেরার সামনে রয়েছে একটি 1.4 ইঞ্চি ডিসপ্লে
  • এই ডিসপ্লে ব্যবহার করে সহজেই ভ্লগিং করা যাবে
  • DJI Osmo ক্যামেরায় থাকছে একটি ½.3 ইঞ্চি 12 মেগাপিক্সেল CMOS সেন্সার

DJI Osmo এর দাম 349 মার্কিন ডলার

দ্রোণ ও গিম্বল তৈরীর জন্যই জনপ্রিয় DJI। সম্প্রতি লঞ্চ হয়েছে DJI এর প্রথম অ্যাকশান ক্যামেরা Osmo। DJI Osmo এর দাম 349 মার্কিন ডলার (প্রায় 24,500 টাকা)। GoPro Hero 7 এর সাথে সরাসরি প্রতিযোগীতার সম্মুখীন হবে DJI Osmo। DJI Osmo অ্যাকশান ক্যামেরার অন্যতম প্রধান আকর্ষণ ডুয়াল ডিসপ্লে। ক্যামেরার পিছনে ও সামনে একটি করে ডিসপ্লে রয়েছে। এর ফলে ভ্লগ করতে সুবিধা হবে এই ক্যামেরায়।

DJI Osmo অ্যাকশান ক্যামেরার সামনে রয়েছে একটি 1.4 ইঞ্চি ডিসপ্লে। ক্যামেরার পিছনে থাকছে 2.25 ইঞ্চি ডিসপ্লে। ক্যামেরার পিছনের ডিসপ্লেতে টাচস্ক্রিন সাপোর্ট থাকছে। GoPro অ্যাকশান ক্যামেরাগুলির পিছনেও টাচস্ক্রিন ডিসপ্লে থাকজলেও ক্যামেরা সামনের ডিসপ্লেতে ক্যামেরা সেটিংস ছাড়া অন্য কিছু দেখা যায়না। অন্যদিকে DJI Osmo অ্যাকশান ক্যামেরার সামনে রয়েছে একটি কালার ডিসপ্লে। এই ডিসপ্লে ব্যবহার করে সহজেই ভ্লগিং করা যাবে।

DJI Osmo ক্যামেরায় থাকছে একটি ½.3 ইঞ্চি 12 মেগাপিক্সেল CMOS সেন্সার। সাথে থাকছে f/2.8 অ্যাপারচার আর 145 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। 100 Mbps স্পিডে এই ক্যামেরা 4K 60fps ভিডিও তুলতে পারে। অন্যদিকে 1080p রেসোলিউশানে রয়েছে 240fps সাপোর্ট। এছাড়াও 30fps স্পিডে HDR ভিডিও তুলতে পারে DJI Osmo অ্যাকশান ক্যামেরা।

DJI Osmo অ্যাকশান ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 4K 60fps ভিডিও তোলার সময়েও এই স্টেবিলাইজেশান কাজ করবে। অন্যান্য অ্যাকশান ক্যামেরার মতোই DJI Osmo তেও থাকছে ওয়াটার প্রুফ ডিজাইন। 11 মিটার পর্যন্ত জলের নীচে এই ক্যামেরায় ছবি ও ভিডিও তোলা যাবে। থাকছে Wifi, Bluetooth 4.2 আর 1,300 mAh ব্যাটারি। স্মার্টফোন থেকে খুব সহজেই DJI Osmo নিয়ন্ত্রন করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: DJI, DJI Osmo Action, GoPro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.