Fiio M6 এ থাকছে Wi-Fi আর USB Type-C পোর্ট। বাক্সের সাথেই একটি 10W চার্জিং অ্যাডাপ্টার ও কেবল দেবে কোম্পানি। এছাড়াও USB Type-C পোর্ট ব্যবহার করে কম্পিউটারে সরাসরি ডিজিটাল টু এনালগ কনভার্টার হিসাবে ব্যবহার করা যাবে Fiio M6।
USB Type-C পোর্ট ব্যবহার করে কম্পিউটারে সরাসরি ডিজিটাল টু এনালগ কনভার্টার হিসাবে ব্যবহার করা যাবে Fiio M6
দুর্দান্ত অডিও কোয়ালিটির জন্য পরিচিত পোর্টেবল অডিও প্রস্তুতকারী সংস্থা Fiio। এবার ভারতে নতুন হাই রেজলিউশন মিউজিক প্লেয়ার নিয়ে এল চিনের কোম্পানিটি। সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে Fiio M6। নতুন এই পোর্টেবেল অডিও প্লেয়ারে রয়েছে বিশেষ অ্যামপ্লিফায়ার, ডিজিটাল টু এনালগ কনভার্টার (DAC), হেডফোন ও ইয়ারফোন। ভারতে M6 এর দাম 14,990 টাকা। তবে কোম্পানির ওয়েবসাইটে 12,990 টাকায় এই ডিভাইস পাওয়া যাচ্ছে। কোম্পানির ওয়েবসাইট ছাড়াও একাধিক অনলাইন ও অফলাইন রিটেলার এর কাছে পাওয়া যাবে Fiio M6।
আরও পড়ুন: ভারতে বিক্রি শুরু হল Samsung Galaxy M10 আর Galaxy M20
M6 এ কম্প্যাক্ট ডিজাইন ব্যবহার করেছে Fiio। থাকছে একটি 3.2 ইঞ্চি (480X800 পিক্সেলস) টাচস্ক্রিন ডিসপ্লে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর উপরে তৈরি হয়েছে এই ডিভাইসের ইউজার ইন্টারফেস। পোর্টেবল মিউজিক প্লেয়ার টির ভেতরে থাকবে একটি Samsung Exynos 7270 চিপসেট। সাথে থাকছে ডিজিটাল টু এনালগ কনভার্টার (DAC)। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এর সাথেই ব্লুটুথ ব্যবহার করে Fiio M6 থেকে গান শোনা যাবে। থাকছে AptX HD আর LDAC কোডেক সাপোর্ট।
আরও পড়ুন: সস্তা হল Samsung Galaxy S9+
প্রায় সব ধরনের জনপ্রিয় অডিও ফাইল চালাতে পারবে Fiio M6। DSD, FLAC, WAV আর ALAC এর সাথেই সাপোর্ট করবে জনপ্রিয় MP3, WMA, OGG আর AAC ফর্ম্যাটগুলি। M6 এর ভিতর থাকবে একটি 1,200 mAh ব্যাটারি। একবার চার্জ করে 13 ঘণ্টা হেডফোনের ও 15 ঘণ্টা ব্লুটুথ ব্যবহার করে গান শোনা যাবে। Fiio M6 এ থাকছে 2GB ইনবিল্ড স্টোরেজ। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই পোর্টেবল মিউজিক প্লেয়ার এর স্তরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
আরও পড়ুন: 100 Mbps ব্রডব্যান্ডে ধামাকা প্ল্যান নিয়ে এল BSNL
কানেকটিভিটির জন্য Fiio M6 এ থাকছে Wi-Fi আর USB Type-C পোর্ট। বাক্সের সাথেই একটি 10W চার্জিং অ্যাডাপ্টার ও কেবল দেবে কোম্পানি। এছাড়াও USB Type-C পোর্ট ব্যবহার করে কম্পিউটারে সরাসরি ডিজিটাল টু এনালগ কনভার্টার হিসাবে ব্যবহার করা যাবে Fiio M6। ‘High-REd Audio' সার্টিফাইড এই ডিভাইস নিঃসন্দেহে বাজারে অন্য যে কোন মিউজিক প্লেয়ার এর থেকে তে এগিয়ে থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Reveals 6 Radio Stations From GTA 6, Confirms Players Can Listen to Music on Foot in the Game
Amazon Alexa Tablet 8, Alexa Tablet 11, Alexa Tablet 12 Pro Launched With Google Play Store Integration: Price, Specifications
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 40,000 From Samsung, Redmi, OnePlus and More