লঞ্চ হল ডিসপ্লে সহ স্মার্ট অ্যাসিস্ট্যান্ট Google Home Hub

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অক্টোবর 2018 12:55 IST
হাইলাইট
  • ডিসপ্লে সহ স্মার্ট অ্যাসিস্ট্যান্ট Google Home Hub লঞ্চ হল
  • দাম 149 মার্কিন ডলার (প্রায় 11,000 টাকা)
  • 22 অক্টোবর থেকে Home Hub প্রি-অর্ডার শুরু হবে

Google Home Hub এর দাম 149 মার্কিন ডলার (প্রায় 11,000 টাকা)

 

কোম্পানির প্রথম ডিসপ্লে সহ স্মার্ট অ্যাসিস্ট্যান্ট Google Home Hub লঞ্চ হল। মঙ্গলবার নিউ ইয়র্কে এক এক ইভেন্টে Pixel 3, Pixel 3 XL ফোন আর Pixel Slate ট্যাবলেটের সাথেই নতুন Home Hub লঞ্চ করেছে Google। এই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ডিভাইসে রয়েছে একটি 7 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে ম্যাপ, ইউটিউব, সার্চ, ফোটজের মতো সার্ভিস সহজেই ব্যবহার করা যাবে। চারটি আলাদা রঙে পাওয়া যাবে Google Home Hub।
আরও পড়ুন: ডুয়াল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Google Pixel 3 আর Pixel 3 XL: ভারতে দাম ও স্পেসিফিকেশান

Google Home Hub এর দাম 149 মার্কিন ডলার (প্রায় 11,000 টাকা)। আগামী 22 অক্টোবর থেকে Home Hub  প্রি-অর্ডার শুরু হবে। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইঙ্গল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিক্রি শুরু হবে Google Home Hub।

আরও পড়ুন: ডিটাচেবেল কি-বোর্ড সহ লঞ্চ হল Pixel Slate

লঞ্চের সময় কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার দিয়া জলি জানিয়েছেন গত এক বছরে Google Home এর মাধ্যমে 400 শতাংশ বেশি সার্চ হয়েছে। তিনি জানিয়েছেন নতুন এই ডিসপ্লে আরও বেশি মানুষকে Google Home Hub ব্যবহারের অনুপ্রাণিত করবে।

Advertisement

সাধারন Google সার্চ থেকে শুরু করে Google Assistant এর সব কাজ করতে পারবে Google Home Hub। এছাড়াও Youtube বা Maps এর মতো গুরুত্বপূর্ণ সার্ভিস ব্যবহার করা যাবে Google Home Hub থেকে। এছাড়াও স্মার্ট হোম নেটওয়ার্কে কানেক্টেড সব ডিভাইস এক যায়গা থেকেই কন্ট্রোল করা যাবে Google Home Hub এর মাধ্যমে। বিশ্রামের সময় Google Photos থেকে একটি দারুন ফোট অ্যালবামের কাজ করবে এই ডিভাইস।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.