মধ্যবিত্তের নাগালে ভারতে ছয়টি নতুন LED টিভি লঞ্চ করল জাপানের কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 এপ্রিল 2019 17:20 IST
হাইলাইট
  • ভারতে ছয়টি নতুন LED TV লঞ্চ করেছে JVC
  • 16,999 টাকা থেকে এই টিভিগুলির দাম শুরু হচ্ছে
  • 40 ইঞ্চি থেকে 55 ইঞ্চি সাইজে পাওয়া যাবে টিভিগুলি

ভারতে 40 ইঞ্চি থেকে 55 ইঞ্চি সাইজে ছয়টি টিভি লঞ্চ করেছেও JVC

অডিও প্রোডাক্ট তৈরীর জন্যই নাম রয়েছে কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড JVC –র। সম্প্রতি টিভি ব্যাবসায় প্রবেশ করেছে জাপানের কোম্পানিটি। ভারতে ভিয়েরা গ্রুপের সাথে হাত মিলিয়ে গত বছর প্রথম টিভি লঞ্চ করেছিল কোম্পানিটি। এবার JVC ব্র্যান্ডের অধীনে ভারতে ছয়টি নতুন LED TV লঞ্চ হল। 16,999 টাকা থেকে এই টিভিগুলির দাম শুরু হচ্ছে।

ভারতে 40 ইঞ্চি থেকে 55 ইঞ্চি ডিসপ্লের ছয়টি টিভি লঞ্চ করেছে জাপানের কোম্পানিটি। Flipkart এ 6 এপ্রিল থেকে বিক্রি শুরু হবে নতুন টিভিগুলি। 40 ইঞ্চি, 43 ইঞ্চি, 49 ইঞ্চি আর 55 ইঞ্চি ডিসপ্লে সাইজে এই টিভিগুলি পাওয়া যাবে। ছয়টি টিভিতেই স্মার্ট ফিচার থাকছে। Hotstar, Amazon Prime Video, Netflix আর YouTube এর মতো অ্যাপ সাপোর্ট করবে JVC –র নতুন টিভিগুলি। থাকছে 2GB RAM, 16GB স্টোরেজ, কোয়াড কোর প্রসেসার আর 50W স্পিকার।

Wifi ও LAN ব্যবহার করে ইন্টারনেটের সাথে এই টিভি কানেক্ট করা যাবে। থাকছে HDMI আর USB কানেক্টিভিটি। বিশ্বব্যাপী কার অডিও, হেডফোন, প্রোজেকটার এর জন্য জনপ্রিয় হলেও ভারতে টিভি লঞ্চ করে নাম কুড়িয়েছে এই ব্র্যান্ড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JVC, JVC Smart TV, 4k tv
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.